Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

২১ ঘণ্টা রোজা

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: July 13, 2013 | 1:34 PM

ডেস্ক: উত্তর মেরু অঞ্চলের সুইডিশ শহর লুলিয়াতে মুসলিমরা ২১ ঘণ্টারও বেশি সময় রোজা রাখছে। রমজান মাসে পানাহার থেকে বিরত থাকার এটাই সর্বাপেক্ষা লম্বা সময়। গ্রীস্মকালে উত্তর মেরুর আকাশে ২৪ ঘণ্টাই সূর্য দীপ্তিমান থাকে। কাজেই রোজাদারদের সেহরী ইফতার দুটোই করতে হচ্ছে দিনের আলোয়। সুইডেনের উত্তর উপকূলের শহর লুলিয়ার বাসিন্দা ৭৫,০০০। তুরস্ক, আফগানিস্তান, পাকিস্তান, ইরান, ইরাক, সিরিয়া ও তিউনিসিয়ার অনেক মুসলিম এখানে বাস করে। তুরস্কের ধর্ম বিষয়ক কার্যালয়ের সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় রাত ১১.৫০ মিনিটে ইফতার, তারাবি রাত ১২.২৮ মিনিটে এবং সেহরীর শেষ সময় ২.৩৭ মিনিটে। অর্থাৎ ইফতার থেকে সেহরীর মধ্যে সময়ের ব্যবধান ৩ ঘণ্টারও কম। ইফতারের পর তারাবি নামাজ শুরু করতে মাত্র ৩৮ মিনিট সময় পায় স্থানীয় মুসলিমরা।
লুলিয়া শহরে দীর্ঘ ১০ বছর যাবত বসবাসকারী ফাতমা বোরা এবং তুলে ইমদাত বললেন, এত লম্বা সময় রোজা রাখতে হলেও ঠাণ্ডা আবহাওয়ার কারণে তেমন কষ্ট হয় না। শুধুমাত্র সঠিক সময়ে নামাজ আদায় করতে তাড়াহুড়া করতে হয় এই যা। ২১ ঘণ্টার বেশি রোজা রাখতে হলেও ধর্মীয় আচার পালন করতে পেরে তৃপ্তি অনুভব করেন। বার্তা সংস্থা আনাদোলুকে একথাই জানালেন তারা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ