বন্ধুত্ব বাড়ছে অ্যাপল-গুগলের!
অ্যাপল ও গুগল I সাম্প্রতিককালের দুই প্রতিদ্বন্দ্বী প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল ও গুগল; তবে এ দুই প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হচ্ছে বলেই জানিয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক স্মিড। এরিক স্মিড জানান, ২০১২ সাল পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে গুগল ও অ্যাপলের সম্পর্ক বেশ খারাপ অবস্থায় চলে গিয়েছিল। তবে এক বছর ধরে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বিভিন্ন বিতর্কিত বিষয় সমাধানের জন্য চেষ্টা করছেন এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে দুটি প্রতিষ্ঠানের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বেড়েছে বলেও জানান গুগলের চেয়ারম্যান। ১১ জুলাই যুক্তরাষ্ট্রের সান ভ্যালিতে অনুষ্ঠিত এক সম্মেলনে এরিক স্মিড বলেন, গুগল ও অ্যাপল কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, যা ভবিষ্যতে প্রতিষ্ঠান দুটির সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে সক্ষম হবে।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’