যুক্তরাষ্ট্র যুবলীগের নতুন আহবায়ক কমিটি
নিউইয়র্ক : গত ২৩ জুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ এর নির্দেশক্রমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ যুক্তরাষ্ট্র শাখার বর্তমান কমিটি এবং সকল স্টেট, সিটি ও বরো কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সাথে সাথে প্রবাসে যুবলীগকে একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে একজন আহবায়ক ও দুজন যুগ্ম আহবায়ক নিয়ে ২৬ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই নতুন আহবায়ক কমিটির আহবায়ক হলেন- এ কে এম তারিকুল হায়দার চৌধুরী এবং যুগ্ম আহবায়ক হলেন- বাহার খন্দকার সবুজ এবং টিটু রহমান। আহবায়ক কমিটির নের্তৃবৃন্দ যুক্তরাষ্ট্র যুবলীগের সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটি শক্তিশালী সংগঠন গঠনকল্পে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে ভিশন ২০২১ বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকার আহবান জানান। নের্তৃবৃন্দ সবাইর সহযোগিতা কামনা করেন । যোগাযোগের জন্য ফোন নম্বর সমূহ : আহবায়ক- এ কে এম তারিকুল হায়দার চৌধুরী (৭১৮-৬০৭-৯০০২), যুগ্ম আহবায়ক- বাহার খন্দকার সবুজ (৬৪৬-৭৫০-৫৬৬০)।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি