Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বয়স্ক ও অসুস্থদের হজের ভিসা দেবে না সৌদি আরব

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: July 14, 2013 | 2:40 AM

বয়স্ক এবং সংক্রামক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের এ বছর সৌদি আরবে হজ পালনের জন্য ভিসা দেওয়া হবে না। শ্বাসপ্রশ্বাসজনিত একধরনের সংক্রামক ব্যাধির (মিডল-ইস্ট রেসপিরেটরি সিনড্রোম করোনাভাইরাস— এমইআরএস) বিস্তার রোধে সৌদি আরব সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আল-মিরঘালানির বরাত দিয়ে সৌদি দৈনিক আরব নিউজ গতকাল শনিবার এ খবর জানিয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বয়স্ক লোকজনের পাশাপাশি যেসব ব্যক্তি ডায়াবেটিস বা হূদ্যন্ত্র, কিডনি কিংবা শ্বাসনালির সংক্রমণসংক্রান্ত অসুস্থতায় ভুগছেন, তাঁদেরও হজ বা ওমরাহ ভিসা দেবে না সৌদি আরব। এ ছাড়া অপুষ্টিজনিত শারীরিক সমস্যা বা ক্যানসারের মতো রোগে ভুগতে থাকা লোকজনসহ গর্ভবতী নারী ও শিশুদেরও এ বছর হজ বা ওমরাহ ভিসা দেওয়া হবে না।
তবে কোন বয়সসীমার লোকজনকে বয়স্ক বলা হবে—সেটি খালিদ আল-মিরঘালানি উল্লেখ করেননি। তিনি জানিয়েছেন, শারীরিকভাবে দুর্বল ও ভ্রমণসংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষায় অনুত্তীর্ণ লোকজনকে হজ বা ওমরাহ ভিসা দেওয়া হবে না।
আরব নিউজকে খালিদ আল-মিরঘালানি বলেন, নতুন নিয়মটি এ বছরের হজ ও ওমরাহ পালনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি জানান, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা শুক্রবারের নির্দেশনাটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশের সৌদি মিশনগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে সৌদি মিশনগুলো বয়স্ক লোকজনকে হজ ও ওমরাহ ভিসা দেওয়া থেকে বিরত থাকবে।
সৌদি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, এমইআরএস নামের নতুন ভাইরাসে গত সেপ্টেম্বরের পর থেকে সৌদি আরবে ৬৬ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৮ জন প্রাণ হারিয়েছেন।
হাজিদের প্রতি সৌদি সতর্কতা: বিবিসি জানায়, সৌদি স্বাস্থ্য কর্মকর্তারা এমইআরএস সংক্রমণ এড়াতে হাজিদের পবিত্র স্থাপনাগুলো পরিদর্শনের সময় জনসমাগমস্থলে মুখে কাপড় দিতে বলেছেন। তাঁরা হাজিদের প্রতি প্রয়োজনীয় টিকা নেওয়ার পাশাপাশি হাঁচি-কাশির সময় টিস্যু ব্যবহারেরও অনুরোধ করেছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV