ব্রিটিশ রাজপরিবারে সবচেয়ে বেশি সম্পদ রানির
অনলাইন ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ রানি দ্বিতীয় এলিজাবেথের। তাঁর ব্যক্তিগত সম্পদের মোট মূল্য ৬৬০ মিলিয়ন ডলার। টাইমস অব ইন্ডিয়া অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, একটি গোয়েন্দা প্রতিষ্ঠান ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সম্পদের এই হিসাব প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, দ্বিতীয় এলিজাবেথের ছেলে ও রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সম্পদের মূল্য ৩৭০ মিলিয়ন ডলার। প্রিন্স উইলিয়ামের সম্পদের মূল্য ২০ মিলিয়ন ডলার আর তাঁর ছোট ভাই প্রিন্স হ্যারির সম্পদের মূল্য ১৬ মিলিয়ন। গোয়েন্দা প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের মধ্যে রানি এলিজাবেথের ব্যক্তিগত সম্পত্তির মূল্য সবার চেয়ে বেশি। তবে তাঁর ৬৬০ মিলিয়ন ডলার সম্পত্তির মধ্যে উত্তরাধিকার সূত্রে পাওয়া রাজমুকুট কোহিনূরের মূল্য অন্তর্ভুক্ত করা হয়নি।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’