এবার ইলেকট্রনিক ত্বক
বিকলাঙ্গ রোগীদের বিকল্প অনুভূতি ফিরিয়ে দিতে বিজ্ঞানীরা তৈরি করেছেন ইলেকট্রনিক ত্বক। এটি সংবেদী স্পর্শ, তাপমাত্রা ও আর্দ্রতার অনুভূতি শনাক্ত করতে পারবে। ইসরায়েলের টেকনিয়ন-ইসরায়েল ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষকেরা এটি তৈরি করেছেন। এসিএস অ্যাপ্লাইড ম্যাটেরিয়ালস অ্যান্ড ইন্টারফেসেস সাময়িকীতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়, বর্তমানে প্রচলিত কৃত্রিম ত্বক ব্যবহার করে কেবল স্পর্শানুভূতি পাওয়া যায়। তবে সোনার কণা ও রেজিনের সমন্বয়ে তৈরি নতুন ত্বকটি সংশ্লিষ্ট রোগীদের একই সঙ্গে পরিবেশের একাধিক অবস্থার অনুভূতি বা চেতনা দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। গবেষক দলের প্রধান অধ্যাপক হোসাম হাইক বলেন, অন্যান্য কৃত্রিম ত্বকের চেয়ে নতুন ত্বকটির সংবেদনশীলতা অন্তত ১০ গুণ বেশি হবে। এতে স্থিতিশীল সংবেদী ব্যবহার করা হয়েছে। সিডনি মর্নিং হেরাল্ড।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’