Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

শিশুর মুখে আঙুল?

অনলাইন ডেস্ক পঠিত: 102 বার

প্রকাশিত: July 14, 2013 | 12:22 PM

মুখে আঙুল চোষা শিশুদের একটি অভ্যাস। বিজ্ঞানীরা বলছেন, শিশুরা জন্মের আগে থেকেই সাকিং রিফ্লেক্স বা চোষার প্রবণতা অর্জন করে, মুখে আঙুল চোষা সেই প্রবণতারই অংশ। তবে দুই থেকে চার বছর বয়সের মধ্যে এই প্রবণতা বা অভ্যাস আর থাকে না। তার পরও অনেক শিশু বিশেষ সময়ে মুখে আঙুল দিয়ে থাকে। এ নিয়ে অতিরিক্ত চিন্তাগ্রস্ত না হয়ে বিষয়টিকে উপেক্ষা করাই ভালো। এ অভ্যাস এমনিতেই চলে যাবে। কিন্তু অভিভাবক হিসেবে জানা দরকার কখন আপনি এ নিয়ে দুশ্চিন্তা করবেন।
এক. চার বা পাঁচ বছর বয়সের পরও অভ্যাসটি রয়ে গেলে তা শিশুর দাঁত ওঠায় সমস্যা সৃষ্টি করতে পারে। দুই. স্কুলগামী শিশুরা এ অভ্যাসের কারণে বন্ধুবান্ধব ও শিক্ষকের হাসাহাসি বা সমালোচনার শিকার হয় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। তিন. শিশু এ অভ্যাসের কারণে বারবার পেটের সংক্রমণে ভুগতে পারে।
চিকিৎসকদের পরামর্শ হলো, এ নিয়ে শিশুদের খুব বেশি সমালোচনা বা খেয়াল না করা। বকাবকি বা ধমকাধমকি না করে মৃদুভাবে মাঝেমধ্যে বুঝিয়ে বলতে পারেন। শিশু কোনো ভীতি বা দুশ্চিন্তা থেকে এটি করছে কি না, খুঁজে বের করে প্রতিকার করুন। সংক্রমণ এড়াতে শিশুর হাত সব সময় পরিষ্কার রাখুন। খুব প্রয়োজন হলে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হন। সূত্র: মায়ো ক্লিনিক।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV