Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নারী অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সহায়তা চাইলেন বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মালালা

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: July 14, 2013 | 3:11 PM

এনা, নিউ ইয়র্ক : বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী পাকিস্তানি ষোড়শী মালালা ইউসুফজাই নারী অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা চাইলেন। বাংলাদেশের নারী শিক্ষা এবং নারী ক্ষমতায়নের প্রশংসাও করলেন অসম সাহসী এই কিশোরী। ১৩ই জুলাই শনিবার নিউ ইয়র্কে পাকিস্তানি মিশনে মালালার সম্মানে দেয়া ইফতার মাহফিলে নারী অধিকারের ব্যাপারে সচেতন বিশ্বের প্রতি গভীর কৃতজ্ঞতা জানালেন। প্রয়াত প্রধানমন্ত্রী বেনজীর ভুট্টোর শাল পরে এসেছিলেন মালালা এবং পাকিস্তানের নারী মুক্তির ক্ষেত্রে বেনজীরের প্রশংসাও করেছেন অকুণ্ঠ চিত্রে। ইফতার মাহফিলে জাতিসংঘের সদস্য দেশসমূহের রাষ্ট্রদূত ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএ মোমেনের পরিচয় জানার পরই তার কাছে আসেন মালালা। শুভেচ্ছা বিনিময়ের পরই তিনি আকুতি প্রকাশ করে বলেন, জঙ্গিরা বই আর কলমকেই বেশি ভয় পায়। তাই বাংলাদেশে নারী শিক্ষার যে ব্যাপক কার্যক্রম চলছে তাকে বিশ্বের পিছিয়ে পড়া অংশ তথা পাকিস্তানেও বিস্তৃত করতে বাংলাদেশকে আরও জোরদার ভূমিকা রাখতে হবে। মালালা পুনরায় উল্লেখ করেন, তালেবান জঙ্গিরা আমাকে মেরে সবকিছু স্তব্ধ করে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেটি সম্ভব হয়নি। দুর্বলতা, ভয় আর আশা ভঙ্গের দিন শেষ। শক্তি আর সাহস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। বই আর কলম বদলে দিতে পারে এ পৃথিবীকে। এ সময় ড. মোমেন তাকে বিশেষভাবে অভিনন্দন জানান আগের দিন জাতিসংঘে তার প্রদত্ত ভাষণের জন্য। ড. মোমেনকে এ সময় জানানো হয় যে, মালালা ফাউন্ডেশনের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হচ্ছে এবং তা দিয়ে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে নারী শিক্ষা কেন্দ্র স্থাপন করা হবে। এ সময় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও মালালা ফাউন্ডেশন স্কুল প্রতিষ্ঠার আগ্রহ ব্যক্ত করেন ড. মোমেন। মালালা ইউসুফজাইয়ের সঙ্গে সাক্ষাৎ এবং তাকে অভিবাদন জানাতে শ’ শ’ পাকিস্তানি মহিলা অপেক্ষায় ছিলেন পাকিস্তান মিশনের বাইরে। সে এক অভাবনীয় দৃশ্য। নিজ দেশের তরুণীকে শ্রদ্ধা জানাতে পেরে অনেকে আবেগাপ্লুত।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV