ব্রিটিশ এমপি পদে দলীয় মনোনয়ন পেলেন বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ
তানজির আহমেদ রাসেল, লন্ডন থেকে: বৃটিশ এমপি পদে দলীয় মনোনয়ন পেলেন বঙ্গবন্ধুর নাতনী শফিক সিদ্দিক-শেখ রেহানা দম্পতির মেয়ে টিউলিপ সিদ্দিক। লেবার পার্টির প্রায় ৯শ’ সদস্যের সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর স্যালি গিমসন ও হ্যাকনি বারার ডেপুটি মেয়র সোফি লিন্ডেনকে পরাজিত করে মনোনয়ন পান তিনি। আগামী ২০১৫ সালে বৃটেনের জাতীয় নির্বাচনে লেবার পার্টির হয়ে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে এমপি পদে প্রতিদ্বন্দ্বীতা করবেন ক্যামডেন বারার কাউন্সিলার টিউলিপ সিদ্দিক। হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে বর্তমান এমপি লেবার পার্টির হয়ে ২০ বছর ধরে কাজ করে যাওয়া এক সময়ের বিখ্যাত অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন বয়সের কারণে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। ফলে লেবার পার্টিকে সেখানে নতুন প্রার্থী বাছাই করতে হয়। আগামী নির্বাচনের আরও বাকি দুই বছর। মনোনয়ন লাভের পর এই সময়টাকে কাজে লাগিয়ে ভোটারদের কাছে টানতে টিউলিপ শীঘ্রই প্রচারণায় নামবেন বলে জানা গেছে।সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি