Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

স্থূলকায় মানুষের ভয়াবহ ঝুঁকি ও ফাস্টফুড সংস্কৃতি

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: July 15, 2013 | 2:49 AM

ডেস্ক: সারা বিশ্বে স্থূলতা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। আন্তর্জাতিক স্বাস্থ্য-বিশেষজ্ঞরা বলছেন, প্রতি বছর শুধু অতিরিক্ত ওজনের কারণে বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন ২৮ লাখ মানুষ। বিশ্বায়নের সর্বব্যাপী এ প্রক্রিয়ায় আক্রান্ত চীনও। চীনের শহরগুলোতে ফাস্টফুড সংস্কৃতি যেভাবে ঢুকে পড়েছে, তা রীতিমতো আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে এখন স্থূলকায় মানুষদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে শুধু ফাস্টফুড গ্রহণের ফলে। ২০০৬ সালে পরিচালিত এক জরিপে দেখা গেছে, বিশ্বের ১০০ কোটি স্থূলকায় জনসংখ্যার এক-পঞ্চমাংশই চীনা নাগরিক। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। উন্নত বিশ্বের সবচেয়ে স্থূলকায় জাতির একটি অস্ট্রেলিয়াও ভুক্তভোগী। যে হারে দেশটিতে মোটা মানুষের সংখ্যা বাড়ছে, তা অব্যাহত থাকলে, ২০২৫ সালের মধ্যে প্রায় ৮০ শতাংশ পূর্ণবয়স্ক অস্ট্রেলীয় নাগরিক স্থূলকায় ব্যক্তিদের তালিকায় পড়বেন। মোনাশ ইউনিভার্সিটির এক গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। অস্ট্রেলিয়ায় বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ফাস্টফুড সংস্কৃতি ইউরোপ কিংবা পশ্চিমা বিশ্ব থেকে এশিয়ার সংস্কৃতিতেও মিশেছে। আর তা নিঃসন্দেহে ভয়াবহ উদ্বেগের কারণ। এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে এমনিতেই জনসচেতনতার অভাব। সেখানে এ ধরনের সংস্কৃতি যে আরও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ও দেবে, তাতে সন্দেহ নেই। ইউরোপে ফাস্টফুড বা যে কোন খাবারের মান নিয়ন্ত্রণে যে কঠোর ব্যবস্থা নেয়া হয়, এশিয়ার অবস্থান সেখানে কোথায় সেটা সবারই জানা। ইউরোপ মান নিয়ন্ত্রণের পরও যেখানে এ ধরনের জাঙ্ক ফুড বা ফাস্টফুডকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হচ্ছে, সেখানে এশিয়ার অবস্থান কোথায় তা প্রশ্নাতীত। প্রক্রিয়াজাত খাবার যে কোন অর্থেই স্বাস্থ্যের জন্য বেশ ঝুঁকিপূর্ণ। সেখানে স্থূলতার বিষয় তো প্রথমেই আসে। বৃটেন ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলো উদ্ভূত পরিস্থিতিতে ভীষণ উদ্বিগ্ন। তাই সময় থাকতে সচেতন না হলে, বিশ্ব দ্রুতই এগিয়ে যাবে এক বিপজ্জনক পরিণতির দিকে।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV