Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

‘আইফোন ৫’কে ঠেকাতে মাঠে নামছে ‘লুমিয়া ১০২০’

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: July 15, 2013 | 2:59 AM

লুমিয়া ১০২০                                                                

লুমিয়া ১০২০ I আইফোন ৫ আইফোন ৫ I

প্রযুক্তির বাজার বিশ্লেষকেরা বলছেন, অ্যাপল ও স্যামসাংয়ের স্মার্টফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ১১ জুলাই তূণীরের শেষ তির ‘লুমিয়া ১০২০’ ছুঁড়েছে নকিয়া। সাড়ে চার ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত নকিয়ার এ স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা। এক খবরে এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল। আইফোনের চেয়ে ক্যামেরার দিক থেকে লুমিয়া ১০২০ স্মার্টফোনটিকে পাঁচ গুণ উন্নত বলা হচ্ছে। উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটিতে দ্বিতীয় প্রজন্মের পিওরভিউ৮০৮ ক্যামেরা ব্যবহূত হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ক্যামেরা প্রযুক্তির দিক থেকে এটি বাজারের সেরা স্মার্টফোন। সাদা, কালো ও হলুদ এ তিন রঙে চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে বাজারে আসবে ৭০০ ডলার দামের এ স্মার্টফোনটি। কয়েক বছর ধরেই স্মার্টফোন ক্যামেরা ধীরে ধীরে উন্নত হচ্ছে। কিন্তু দ্রুত বর্ধনশীল প্রযুক্তিপণ্যের বাজারের কারণে ক্যামেরার উন্নয়ন স্থিতিশীল হয়নি। নকিয়ার লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে ৪১ মেগাপিক্সেলের ক্যামেরা, যা আইফোন বা গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনের  মেগাপিক্সেলের ক্যামেরাকে এক লাফে ছাড়িয়ে গেছে। প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, লুমিয়া ১০২০ স্মার্টফোনটিতে যে সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে এবং ক্যামেরার সঙ্গে তার যে সমন্বয় করা হয়েছে, এতে ভোক্তাদের কাছে নিঃসন্দেহে গ্রহণযোগ্য হবে। ১০২০ মেগাপিক্সেলের ক্যামরা ছাড়াও লুমিয়া ১০২০ স্মার্টফোনটিতে রয়েছে ৬ লেন্সবিশিষ্ট কার্ল জেইস অপটিকস, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার ও অপটিক্যাল জুম; অর্থাত্ লুমিয়া ১০২০ মডেলের ক্যামেরার মাধ্যমে জুম ইন ও ছবি রিফ্রেম করা যাবে। এতে রয়েছে ডুয়াল ক্যাপচার নামের বিশেষ ফিচার। নকিয়ার দাবি, নতুন লুমিয়া ফোনটিতে উন্নত ক্যামেরার পাশাপাশি উন্নত শব্দ, দীর্ঘক্ষণ চার্জ ও নিরাপদ ব্রাউজিংয়ের সুবিধা রয়েছে। লুমিয়ার ১০২০ মডেলটিতে রয়েছে ১ দশমিক ৫ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন এস৪ প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম। ৪ দশমিক ৫ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটি ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। বাজার বিশ্লেষকেরা বলছেন, লুমিয়া ১০২০ কে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে অ্যাপলের আইফোন ৫-এর সঙ্গে। দীর্ঘ ২ বছর ধরে চলে আসা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে  ২০১২ সালের সেপ্টেম্বর মাসে বাজারে এসেছিল হালকা-পাতলা গড়নের ‘আইফোন ৫’ । সারা বিশ্ব তাকিয়ে ছিল অ্যাপলের নতুন স্মার্টফোন চমকের জন্য।  আইফোন ৫ প্রসঙ্গে ফিল শিলার জানান, ‘অ্যাপলের তৈরি আইফোন ৫-ই সবার সেরা। কাচ ও অ্যালুমিনিয়ামের কাঠামোয় তৈরি আইফোন ৫ এর রেটিনা ডিসপ্লের মাপ ৪ ইঞ্চি।  ১১২ গ্রাম ওজন আর ৭.৬৬ মিলিমিটার পুরুত্বের আইফোন ৫ এ রয়েছে ডুয়াল কোরের নতুন কর্টেক্স এ৬ প্রসেসর ও এআরএমের তৈরি এ-১৫ চিপসেট। অ্যাপলের দাবি, নতুন প্রসেসর ও চিপসেট আইফোন ৫ এর প্রসেসিং ক্ষমতা আইফোন ৪এসের চেয়ে দ্বিগুণ করেছে। আইফোন ৫-এ আট মেগাপিক্সেল হাইডেফিনেশন ক্যামেরা যুক্ত হয়েছে, যার সুবিধা হচ্ছে, এতে অন্ধকারেও ভালো মানের ছবি তোলা যায়। এতে আরও যুক্ত হয়েছে ৯ পিনের ডক কানেক্টর, যার নাম দেওয়া হয়েছে- ‘লাইটিং’। পুরোনো ৩০ পিনের ডক কানেক্টরের চেয়ে ৮০ শতাংশ ছোটো এটি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV