ফোবানার সদস্য হবার শেষ তারিখ ১৫ আগস্ট, সাধারন সভা ১ সেপ্টেম্বর
উত্তর আমেরিকার বাংলাদেশী সংগঠন ফোবানার সদস্য হবার শেষ তারিখ ১৫ই আগস্ট এবং বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর সকাল দশটায় ফোবানা ২০১৩ সম্মেলনের পাশে অবস্থিত হোটেল শেরাটনে। ফোবানার সদস্য হবার জন্য বাৎসরিক ফি হচ্ছে মাত্র ৫০ ডলার কিন্তু ফোবানা সম্মেলনে অনুষ্ঠান করার জন্য এবং সাধারণ সভার নির্বাচনে ভোটাধিকার পাবার জন্য হোস্ট অর্গানাইজেশনকে দিতে হবে আরো ২৫০ ডলার (১০ই আগস্টের মধ্যে হলে দিতে হবে মোট ৩০০ ডলার)।
আর ১০ই আগস্ট থেকে ১৫ই আগস্টের মধ্যে যারা ফি জমা দেবেন তাঁদের হোস্ট অর্গানাইজেশনকে দিতে হবে বাড়তি আরো ৫০ ডলার অর্থাৎ ৩০০ ডলার এবং ফোবানাকে দিতে হবে ৫০ ডলার (মোট ৩৫০ ডলার)। এই ফি ফোবানা ওয়েবসাইট-এ গিয়ে অনলাইন পেমেন্টের মাধ্যমেও দেয়া যাবে। ১৫ই আগস্টের পর আর কেউ সদস্য হতে পারবে না তবে ৩০০ ডলার দিয়ে ফোবানা সম্মেলনে অনুষ্ঠান করতে পারবেন যদি কোন স্থান সংকুলান হয়। প্রতিটি সংগঠন নির্ধারিত ফি দেবার পর ১০ অথবা ১৫ মিনিটের একটি স্লট পাবেন অনুষ্ঠান করার জন্য যা আগে আসলে আগে পাবেন এবং হোস্ট কমিটির একান্ত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
এখানে উল্লেখ্য যে শুধুমাত্র সংগঠনগুলোই ফোবানার সদস্য হতে পারবে, কোন ব্যক্তি নয়। এছাড়া ফোবানার সদস্য হবার জন্য কয়েকটি শর্ত পূরণ করতে হবে যা ফোবানার ওয়েবসাইট-এ বিস্তারিতভাবে দেয়া আছে। সদস্য হবার ফি জমা দিলেই যে কোন সংগঠন ফোবানার সদস্য হয়ে পারবে তা নয়। মেম্বারশীপ রিভিউ নামে একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটি সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করার পর তাঁদের মতামত দেবেন ফোবানার কেন্দ্রীয় কমিটিকে। এরপর কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেবে যে কারা এ বছর সদস্য হবার জন্য যোগ্য এবং কারা এ বছর ভোট দেবার অধিকার রাখেন। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
ফোবানার ২০১২-২০১৩ সালের বাৎসরিক সাধারন সভা অনুষ্ঠিত হবে ১লা সেপ্টেম্বর, ২০১৩ সকাল দশটায় ফোবানা ২০১৩ সম্মেলনের পাশে অবস্থিত হোটেল শেরাটনে। শুধুমাত্র যারা ফোবানার বর্তমান সদস্য তারাই শুধু এই সভায় অংশগ্রহণ করতে পারবেন। স্থান, কাল ভেদে
অল্প সংখ্যক দর্শককে শুধু পরিবেক্ষন করার জন্য অনুমতি দেয়া যেতে পারে পরবর্তীতে তবে সে সিদ্ধান্ত নেয়া হবে রুমের আকার আয়তন বুঝে। এ সভায় সাধারন দর্শকদের কোন মতামত বা বিবৃতি দেবার সুযোগ থাকবে না। সকল সাংবাদিক ও মিডিয়া কর্মীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন ফোবানা সম্পর্কিত সকল খবর সরাসরি ফোবানার মুখপাত্র আজাদুল হক অথবা এটর্নি আলমগীরের কাছ থেকে সংগ্রহ করেন।
এবছর ফোবানা ২০১৩ সম্মেলন অনুষ্ঠিত হবে জর্জিয়ার আটলান্টা শহরের কব গ্যালেরিয়ায় আগামী ৩০শে আগস্ট থেকে ১ সেপ্টেম্বর। বিস্তারিত জানার জন্য ফোবানার ওয়েবসাইট দেখুনঃ www.fobanaonline.com অথবা সম্মেলন ওয়েবসাইট দেখুন www.fobana2013.fobanaonline.com।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি