Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিন

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: July 15, 2013 | 4:13 PM

মোজাহেদুল ইসলাম :
ইন্টারনেটের গতি শতগুণ বাড়াবে গ্রাফিনগ্রাফিন উদ্ভাবনের পর থেকেই এর নানা ধরনের সম্ভাবনার কথা বলে আসছেন বিজ্ঞানী আর গবেষকরা। বিশেষ করে এর পুরুত্ব মাত্র এক পরমাণুর সমান হওয়ায় এবং তাত্ত্বিকভাবে সর্বোচ্চ শক্তিশালী হওয়ায় বিভিন্ন ধরনের ডিভাইসে এর ব্যবহার ডিভাইসকে আরও অনেক বেশি সরু করে তুলবে বলে জানিয়েছিলেন গবেষকরা। এবারে গ্রাফিন ব্যবহারের নতুন এক দিগন্ত উন্মোচন করেছেন আরেকদল গবেষক। এর ব্যবহার ইন্টারনেটকে এখনকার চাইতে শতগুণ বেশি গতিশীল করে তুলবে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব বাথের একদল গবেষক। তারা গ্রাফিন ব্যবহার করে অপটিক্যাল রেসপন্স রেট পেয়েছেন অবিশ্বাস্য পরিমাণে কম। কেবল ইন্টারনেটই নয়, সার্বিকভাবে টেলিযোগাযোগ ব্যবস্থাতেই এটি বৈপ্লবিক এক পরিবর্তন নিয়ে আসতে সক্ষম হবে বলে জানিয়েছেন তারা। গবেষকরা জানিয়েছেন, প্রতিদিনই বিশ্বব্যাপী বিপুল পরিমাণে তথ্য স্থানান্তরিত হচ্ছে অপটো-ইলেকট্রনিক ডিভাইসগুলোর মাধ্যমে। এসব ডিভাইসের মধ্যে রয়েছে অপটিক্যাল ফাইবার, ফটোডিটেক্টর, লেজার প্রভৃতি। এসব ডিভাইসের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো হয় ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে ফোটোনের মাধ্যমে এবং প্রক্রিয়াকরণ করা হয় অপটিক্যাল সুইচের মাধ্যমে। এই সুইচ সিগন্যালকে লাইট পালসে পরিণত করে। অপটিক্যাল সুইচগুলোর রেসপন্স টাইম কয়েক পিকোসেকেন্ড (এক সেকেন্ডের ট্রিলিয়ন ভাগের এক ভাগ)। তবে গ্রাফিনের কয়েকটি স্তর ব্যবহার করে গবেষকরা এমন অপটিক্যাল সুইচ তৈরি করতে সমর্থ হয়েছেন যার রেসপন্স টাইম নেমে এসেছে একশ ফেমটোসেকেন্ডে, যা আগের চাইতে শতগুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। এই গবেষণার নেতৃত্বে থাকা ড. এনরিকো দা কোমো জানিয়েছেন, ‘মাত্র কয়েক স্তরের গ্রাফিন ব্যবহার করে আমরা আল্ট্রা-ফার্স্ট রেসপন্স রেট পেয়েছি। উচ্চগতির অপটোইলেকট্রনিক কম্পোনেন্ট তৈরি করতে এটি একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই আমরা আশা করছি।’ দীর্ঘ মেয়াদের গবেষণা গ্রাফিনের ব্যবহারকে আরও সম্প্রসারিত করবে বলেই জানিয়েছেন গবেষকরা। বাণিজ্যিকভিত্তিতে কবে নাগাদ গ্রাফিন ব্যবহার করে তৈরি করা অপটোইলেকট্রনিক ডিভাইস বাজারে আসবে, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট কোনো ধারণা দেননি গবেষকরা।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ