টুইটারে সংযোজিত হলো মেসেজ সিঙ্ক অপশন
ডেস্ক: জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে এবার নতুন বৈশিষ্ট্য সংযোজিত হয়েছে। ব্যবহারকারীর স্বাচ্ছ্যন্দের কথা মাথায় রেখেই এ পরিবর্তন। টুইটার ব্যবহারকারীরা এখন তাদের স্মার্টফোন, ট্যাবলেট, আইপড বা আইপ্যাডসহ যে কোন ডিভাইসে টুইটারে পাঠানো মেসেজ সরাসরি সিঙ্ক করতে পারবেন। একই সঙ্গে এ ডিভাইসগুলোর বিভিন্ন অ্যাপ্লিকেশনও আপডেট করা হয়েছে। শুধু তাই নয়। অ্যান্ড্রয়েড ডিভাইস, আইফোন, আইপ্যাড বা মোবাইলের সার্চ অপশনটি আরও বেশি ইউজার-ফ্রেন্ডলি করেছে টুইটার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। এদিকে বসে নেই ফেসবুকও। তাদের ওয়েবসাইটে নতুন বৈশিষ্ট্য হিসেবে সংযোজিত হয়েছে ‘গ্রাফ সার্চ’ অপশন। এর ফলে একজন ব্যবহারকারী তার সোশ্যাল সার্কেলের সঙ্গে সম্পর্কিত যে কোন বিষয় আরও সুনির্দিষ্টভাবে সার্চ করে খুঁজে পাবেন।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’