Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

৪১ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজ ফোন

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: July 16, 2013 | 12:49 PM

লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোন                                            লুমিয়া ১০২০ মডেলের স্মার্টফোন I এবার ৪১ মেগাপিক্সেল ক্যামেরার উইন্ডোজচালিত স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে নকিয়া। সম্প্রতি নকিয়া আনুষ্ঠানিকভাবে লুমিয়া ১০২০ মডেলের নতুন এ স্মার্টফোনটির উন্মোচন করে। উইন্ডোজ ৮ চালিত নতুন এ স্মার্টফোনটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার ঘোষণা দেন নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলপ। চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কসহ বর্তমান সময়ে সব নেটওয়ার্কই সমর্থন করবে নতুন এ স্মার্টফোনটি। ১৩০.৪ মিলিমিটার দৈর্ঘ্য, ৭১.৪ মিলিমিটার প্রস্থ, ১০.৪ মিলিমিটার পুরু স্মার্টফোনটির ওজন ১৫৮ গ্রাম। ক্লিয়ারব্যাক অ্যামোলেড ৪.৫ ইঞ্চি পর্দার এ ফোনে রয়েছে গরিলা গ্লাস প্রযুক্তি। রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এমএসএম৮৯৬০ ক্রেইটভিত্তিক ডুয়াল কোর প্রসেসর, ২ গিগাবাইট র‌্যাম, ৩২ অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস ইত্যাদি সুবিধা। নকিয়ার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা মূল আকর্ষণটি হচ্ছে ক্যামেরা। এ ক্যামেরার সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে ১/১.৫ ইঞ্চির সেন্সর। এর ফোকাল লেন্থ ২৪ মিলিমিটার। অপটিক্যাল জুমিং সুবিধা থাকায় এতে ছবির ক্ষেত্রে তিন গুণ এবং ভিডিও করার ক্ষেত্রে ছয় গুণ ডিজিটাল জুম করা যাবে। নানা সুবিধার এ স্মার্টফোনটি যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে ৩০০ ডলারে। ২৬ জুলাই থেকেই যুক্তরাষ্ট্রের বাজারে এবং সেপ্টেম্বরের মধ্যে ইউরোপ এবং চীনের বাজারে পাওয়া যাবে লুমিয়া ১০২০।—বিবিসি অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV