Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সারফেসের দাম কমাল মাইক্রোসফট

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: July 16, 2013 | 1:25 PM

‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট                                           অনলাইন ডেস্ক : ‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট কম্পিউটারের দাম ৩০ শতাংশ কমাল মাইক্রোসফট। বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির তৈরি উইন্ডোজনির্ভর সারফেস ট্যাব ৪৯৯ ডলার থেকে কমে এখন বিক্রি হচ্ছে ৩৪৬ মার্কিন ডলারে । যুক্তরাষ্ট্রের বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী অ্যাপলের আইপ্যাডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে এবং বাজারে সারফেসের জনপ্রিয়তা কমতে থাকার কারণেই দাম কমাল মাইক্রোসফট। মাইক্রোসফটের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, কভার ও কিবোর্ডসহ সারফেস ট্যাবলেটের দাম ৫৯৯ মার্কিন ডলার থেকে কমিয়ে ৪৪৯ ডলার করেছে প্রতিষ্ঠানটি। অবশ্য সারফেসের দাম কমানো প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি মাইক্রোসফট, শুধু ওয়েবসাইটে লিখেছে ‘আরও কম দামে, দারুণ ট্যাবলেট’। ২০১২ সালের ১৮ জুন লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ‘সারফেস’ ট্যাবলেটটির ঘোষণা দিয়েছিলেন মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ বলমার। ১০.৬ ইঞ্চি মাপের ম্যাগনেশিয়ামের তৈরি ‘সারফেস’ ট্যাবলেটের সঙ্গে রয়েছে কিকস্ট্যান্ড বা বিল্ট ইন স্ট্যান্ড, যা ট্যাবলেটটিকে ল্যাপটপের মতো ব্যবহারের সুবিধা দেয়। ৯.৩ মিলিমিটার পুরুত্বের ট্যাবলেটটি উইন্ডোজ আরটি সংস্করণে চলে। এর ওজন ১.৩ পাউন্ড। পাশাপাশি সারফেস ট্যাবলেটে রয়েছে গোরিলা গ্লাস২ যুক্ত এইচডি ডিসপ্লে, ওয়াই-ফাই, মাল্টি টাচ কিবোর্ড ট্র্যাক প্যাড, এইচডিএমআই, মাইক্রো এসডি, ইউএসবি ২.০ ও ৩২ অথবা ৬৪ গিগাবাইট স্টোরেজ বা তথ্য সংরক্ষণ সুবিধা। বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, অনেক ঢাক-ঢোল পিটিয়ে ‘সারফেস’ ট্যাব বাজারে আনলেও আশানুরূপ সফল হয়নি মাইক্রোসফট।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV