নিউইয়র্কে এটিএন বাংলা’র ১৭তম জন্মদিন পালন
সালাহউদ্দিন আহমেদ : অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এটিএন বাংলা ইউএসএ ইন্ক পালন করলো দেশ ও প্রবাসের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা’র ১৭তম জন্মদিন। এ উপলক্ষ্যে গত ১৫ জুলাই সোমবার বিকেলে সিটির উডসাইডস্থ টিভি চ্যানেলটির স্টুডিও কক্ষে প্রবাসের বিভিন্ন মিডিয়ার সম্পাদক/পরিচালক/সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত সকলে তাদের শুভেচ্ছা বক্তব্যে এটিএন বাংলা টিভি’র সার্বিক সাফল্য আর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, নিউইয়র্কসহ উত্তর আমেরিকার ঘরে ঘরে বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতি চর্চার প্রথম দার উন্মুক্ত করে এটিএন বাংলা।
প্রবাসে বাংলা টিভি দেখার অসম্ভব কাজটি প্রথম করে এটিএন বাংলা। এজন্য তারা এটিএন বাংলা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রবাসে বাংলা টিভি দেখার অসম্ভব কাজটি প্রথম করে এটিএন বাংলা। এজন্য তারা এটিএন বাংলা কর্তৃপক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম ও বিটিভি’র সাবেক প্রযোজক রিয়াজউদ্দিন বাদশাসহ নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার পক্ষ থেকে এটিএন বাংলা কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাপ্তাহিক এখন সময় (অনলাইন) সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস’র প্রধান সম্পাদক ডা. চৌধুরী সারোয়ারুল হাসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, একুশে টেলিভিশনের রিজিওনাল চীফ রিপোর্টার এবং ইউএসএ নিউজ অনলাইনের সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক আজকাল’র প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকু, বিবিএন টিভি’র (প্রস্তাবিত) হাসানুজ্জামান সাকী, বার্তা সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, সাপ্তাহিক মুক্তকন্ঠ সম্পাদক হেলাল মাহমুদ, সাংবাদিক আকবর হায়দার কিরণ ও ওয়ালিউর রহমান, সাপ্তাহিক আজকাল’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাঈদ, এনটিভি’র প্রতিনিধি জামান খন্দকার ও তৌহিদুল ইসলাম, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস’র প্রতিনিধি সনজিবন সরকার, ফটো সাংবাদিক নিহার সিদ্দকী ও সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। এটিএন বাংলা ইউএস’র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউএসএ’র প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম মোহাম্মদ মহসীন।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও পাক্ষিক জাগরণ-এর সম্পাদকমন্ডলীর সভাপতি শরাফ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সাঈদ রহমান মান্নান, রাজনীতিক ও ব্যবসায়ী গিয়াস আহমেদ, রাজনীতিক হাজী আনোয়ার হোসেন লিটন, ব্যবসায়ী ফেরদৌস হাসান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আনিসুল কবীর জাসীর, রিন্টু লাল দাস, শাহজাহান সিরাজ ওয়াহিদ প্রমুখ। অনুষ্ঠানে সাপ্তাহিক বাংলাদেশ, চ্যানেল আই, বিটিভি নিউইয়র্ক ছাড়াও ব্যক্তিগত তরফ থেকে পুষ্পস্তবক দিয়ে এটিএন বাংলা কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানানো হয়। কনসাল জেনারেল মনিরুল ইসলামসহ সাপ্তাহিক বাংলাদেশ’র পক্ষে সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, চ্যানেল আই’র পক্ষে যুক্তরাষ্ট্র প্রতিনিধি খোকন, বিটিভি নিউইয়র্ক’র পক্ষে মহাপরিচালক মীর ওয়াজেদ শিবলী ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মান্নান, ফেরদৌস হাসান প্রমুখ পুষ্পস্তবক প্রদান করেন। এটিএন বাংলা’র পক্ষে এটিএন বাংলা ইউএসএ’র ভাইস প্রেসিডেন্ট ফখরুল আলম ও প্রতিষ্ঠাতা পরিচালক মাসুম মোহাম্মদ মহসীন শুভেচ্ছাগুলো গ্রহণ করেন। এসময় বার্তা সম্পাদক দর্পণ কবীরসহ এটিএন পরিবারের অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। ইফতার গ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’