জাতীয় সমাজতান্ত্রিক দল যুক্তরাষ্ট্র শাখার ইফতার পার্টি অনুষ্ঠিত
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে গত ১৩ জুলাই নিউইয়র্ক সিটির কুইন্সের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের টক অব দ্য টাউন চাইনিজ রেস্টুরেন্টে বার্ষিক মিলনমেলা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র -জেএসডি সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীম এর উপস্থাপনায় অনুষ্ঠিত মিলনমেলা ও ইফতার পার্টিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক তিন জাতীয় সংসদ সদস্য আনিসুজ্জামান খোকন, লিয়াকত আলী এবং শহীদুর রহমান।
এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসদ এর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মাসুম মোঃ মহসিন, জেএসডি কেন্দ্রিয় কমিটির প্রবাসী বিষয়ক সম্পাদক ও মূল ধারার রাজনীতিক এটর্নী মুজিবুর রহমান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, বিটিভির পরিচালক রিয়াজঊদদীন বাদশা, সাউথ এশিয়ান হিউম্যান রাহটস ওয়াচের পরিচালক রিয়াজঊদদীন বাদশা,জেনারেল সেক্রেটারী রতন বড়ুয়া, আমেরিকান প্রেসকৃাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি ও বাপসনিউজ এডিটর হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক এম জেড ফয়সাল, সাবেক ছাএ নেতা স¦পন, যুক্তরাষ্ট্র জাপা সহ সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদনক আবু তালেব চৌধুরী চান্দু, যুক্তরাষ্ট্র জেএসডি উপদেষ্টা আহছান হাবিব মাসুদ, সহ সভাপতি হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তসলিম উদ্দিন খান, হাসান চৌধুরী, জাকের চৌধুরী, জিম সারওয়ার, ছরওয়ার হোসেন, সাজেদা খানম, সাইমা হোসেন, প্রফেসর রহমতঊললাহ, রফিকউললাহ, জসিম মাহমুদ,সাবেক ছাএ নেত মোঃ হানিফ, কহিনুর, মিসেস পান্না খান, মিসেস কামাল, নূর আলম সেলিম, বাবুল, মঞ্জু, হুমায়ুন, মিসেস হেলাল। উক্ত মিলনমেলা ও ইফতার পার্টিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক সামাজিক, সাং¯কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ ঢাকা থেকে ছাত্রলীগ কেন্দ্রিয় কমিটির নেতা জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব এর শ্যালক স¦পন, নিউইয়র্কের শিল্পী দমপতি সাকিনা ডেনা ও সহিদুল সরকার সহ লেখক, কলাকুশলী, সাহিত্যিক, বিভিন্ন পেশার মানুষের স¦তস্ফুর্ত অংশগ্রহ ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠানের প্রারম্ভে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযোদ্ধা সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের স¥রণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় অতিথি বক্তাগণ বলেছেন জেএসডির এই মিলনমেলা ও ইফতার পার্টি একটি অনুকরণীয় দৃষ্টান্ত। বক্তাগণ দেশে সকল রাজনৈতিক দলের প্রতি গণমানুষের কল্যাণে প্রকৃত গণতান্ত্রিক ভাবে তাদের দল পরিচালিক করার আহবান জানান।
অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন – প্রধানমন্ত্রী জনগণের উপর প্রতিশোধ নিতে চাইলে দেশে জনগণের নিরাপত্তা থাকেনা। প্রধানমন্ত্রী উন্নয়ন করেছেন আর জনগণ সিটি কর্পোরেশন নির্বাচনে তার প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতিবাজদের ভোট দিয়েছেন সেজন্য রোজার পরে তিনি সাড়ে তিন হাজার মেঘাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে জনগণকে শিক্ষা দেবেন মর্মে যে বক্তব্য দিয়েছেন তা শুধু বেদনাদায়ক ও বিস্ময়করই নয়-নজীরবিহীনও বটে। কোন দেশের প্রধানমন্ত্রী তার দলকে সমর্থন না করার কারনে জনগণের উপর এমন রুষ্ট হতে পারেন এমন নজীর গনতান্ত্রিক শাসন ব্যবস্থার ইতিহাসে দুর্লভ। সভায় জনগনের উপর ক্ষিপ্ত না হয়ে তাদের মন জয় করার উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানানো হয়। তিনি আরও বলেন, হেফাজত ইসলামের আমীর আহমদ শফীর উক্তি- মহিলারা হচ্ছে তেঁতুলের মত-দেখলে জ্বিহ্বায় পানি আসে-মর্মে উক্তি শুধু কুরুচীপূর্ণ ও শিষ্টাচার বহির্ভূত নয়, বরং তা বর্বর যুগের মনোভাবেরই পরিচায়ক। আহমদ শফীর মা-বোন ও কন্যারাও যে মহিলা তা ভূলে গিয়ে তাঁর পক্ষে এ ধরনের উক্তি করা সম্পূর্ণ ইসলাম ও সংবিধান বিরোধী। সভায় আহমদ শফীকে একথা প্রত্যাহার করে জনসম্মুখে তওবা করার আহবান জানানো হয়।
হাজী আনোয়ার হোসেন লিটন দেশ ও প্রবাসের সকলকে প্রাদেশিক সরকার ব্যবস্থা চালুর জন্য সরকারের প্রতি দাবি ও বাস্তবায়নে কাজ করার আহবান জানান। প্রাদেশিক সরকার প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক কর্মীরা সেখানে অংশ নিতে পারবে। শেষে বিশেষ দোয়া পাঠ করা হয়।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’
