Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষের স্বীকৃতি পেলেন নেপালের খগেন্দ্র

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: October 15, 2010 | 12:21 AM

সনদ হাতে খগেন্দ্র থাপাসনদ হাতে খগেন্দ্র থাপা –  রয়টার্স

বাংলাপ্রেস,নিউইয়র্ক -খগেন্দ্র বিশ্বের  সবচেয়ে বেঁটে মানুষ।নেপালের খগেন্দ্র থাপা মাগার  বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি প্রাপ্তবয়স্ক মানুষের স্বীকৃতি পেয়েছে।তাঁর উচ্চতা ২৫ দশমিক ৮ ইঞ্চি। গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার নিজের ১৮তম জন্মদিনে তিনি এ স্বীকৃতি পান। নেপালের পোখারা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তা মার্কো ফ্রিগাত্তি  গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বেঁটে মানুষ হিসেবে খগেন্দ্রর নাম ঘোষণা করেন।

খগেন্দ্রর আগে এ স্বীকৃতি ছিল কলম্বিয়ার নাগরিক এডওয়ার্ড নিনো হার্নান্দেজ। ২৪ বছর বয়সী হার্নান্দেজের উচ্চতা ২৭ ইঞ্চি এবং ওজন সাড়ে পাঁচ কিলোগ্রাম। পরীক্ষা-নিরিক্ষা শেষে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিশ্চিত হয়, খগেন্দ্রর উচ্চতা হার্নান্দেজের চেয়ে দুই ইঞ্চিরও কম। যদিও খগেন্দ্রর ওজন হার্নান্দেজের সমান। গতকালের আগ পর্যন্ত খগেন্দ্রর স্বীকৃতি ছিল বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এক বিবৃতিতে জানায়, ‘খগেন্দ্রকে পরীক্ষা-নিরিক্ষা করতে নেপাল যাওয়া বিচারকরা বিশ্বের সবচেয়ে খর্বাকৃতি মানুষ হিসেবে তাঁর নাম নিশ্চিত করেছে। সুতরাং বৃহস্পতিবার থেকে ১৮ বছরের খগেন্দ্র বিশ্বের সবচেয়ে বেঁটে মানুষ হিসেবে বিবেচিত হবেন।’ খগেন্দ্র পোখারা শহরে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা পেশায় ফল বিক্রেতা। নিজের আকৃতি নিয়ে খগেন্দ্রর কোনো আক্ষেপ নেই। বরং বিয়ে করে স্ত্রীর হাত-ব্যাগে বিশ্বভ্রমণের স্বপ্ন দেখেন তিনি। খগেন্দ্রর এ স্বীকৃতিতে তাঁর পরিবারের সবাই খুব খুশি। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV