বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের জন্য নুহাশ পল্লী
বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রাণের ঠিকানা গাজীপুরের পিরুজালি গ্রামের নুহাশ পল্লীও নানাভাবে স্মরণ করবে তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীর দিনটি। দিনটি পালনের জন্য নুহাশ পল্লীতে ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯ জুলাই হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুদিন উপলক্ষে শ পাঁচেক এতিম বাচ্চাকে দাওয়াত দেওয়া হয়েছে। বাদ জুমা কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হবে।
নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ স্মরণে দিনব্যাপী অনুষ্ঠান প্রসঙ্গে তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আহামরি তেমন কোনো আয়োজন নয়। শ পাঁচেক এতিম বাচ্চাকে দাওয়াত দেওয়া হয়েছে। বাদ জুমা কোরআনখানি ও দোয়ার পর সন্ধ্যায় এতিমদের সঙ্গে নিয়ে ইফতারি করা হবে। তাদের জন্য রাতের খাবারের আয়োজনও করা হয়েছে।’
শাওন আরও বলেন, ‘নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এতিমদের পাশাপাশি কাছের কয়েকজন বন্ধুবান্ধবকে আমন্ত্রণ জানানো হয়েছে।’
হুমায়ূন আহমেদের মৃত্যদিনটি নানাভাবে স্মরণ করবে দেশের টেলিভিশন চ্যানেল, রেডিও ও পত্রিকাগুলোও। টেলিভিশন চ্যানেলগুলো হুমায়ূন আহমেদের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র ও নাটক প্রদর্শনের পাশাপাশি স্মৃতিচারণামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি