যে মুঠোফোন জলে মিশে যাবে!
নমনীয় মুঠোফোনের কাল্পনিক নকশা I
অনলাইন ডেস্ক : পুরোনো মুঠোফোন অচল হয়ে গেলে কী করবেন? রিসাইকেল করার ব্যবস্থা না থাকলে ফেলে দিতে হবে নিশ্চয়। অধিকাংশ ক্ষেত্রে তা-ই করা হয়। তবে গবেষকেরা বলছেন, ভবিষ্যতে এমন স্মার্টফোন তৈরি করা হবে যার উপযোগিতা ফুরিয়ে গেলে বা মুঠোফোন পুরোনো হয়ে গেলে তা ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না। আত্ম-বিধ্বংসী এ মুঠোফোন শুধু পানিতে বিসর্জন দিলেই হবে। পানির সংস্পর্শে এলেই মুঠোফোন গলে মিলিয়ে যাবে যা পরিবেশের কোনো ক্ষতিও করবে না। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ইনফরমেশন উইক এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ইলিনয়িস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আত্ম বিধ্বংসী স্মার্টফোন তৈরিতে গবেষণা করছেন। এ বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক জন রজার্স জানিয়েছেন, তাঁরা ‘বর্ন টু ডাই’ নামের একটি প্রকল্প নিয়ে কাজ করছেন। এ প্রকল্পের অধীনে সহজে পানিতে মিশে যায় এমন প্রযুক্তির উপাদান তৈরিতে কাজ করছেন। গবেষকেরা সম্প্রতি সিল্ক থেকে একটি চিপ তৈরি করেছেন যা সহজেই গরম পানিতে গলে যায়।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি