Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মোবাইল ফোন চার্জ মূত্র দিয়ে!

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: July 18, 2013 | 4:42 PM

প্রস্রাব বা মূত্রকে বোধ হয় আর ঘেন্না করা ঠিক হবে না। কারণ, অদূর ভবিষ্যতে হয়ত আমার-আপনার অতি প্রয়োজনীয় মোবাইল ফোন বা অন্য যে কোনো ইলেকট্রিক গেজেট চার্জ করতে দরকার পড়বে মূত্রের। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এমন কথাই বলছেন। হ্যাঁ, ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটি আর রোবোটিক ল্যাবরেটরির বিজ্ঞানীরা সম্প্রতি ঠিক একথাটাই জানিয়েছেন। তারা মূত্র দিয়ে মোবাইল ফোন চার্জ করতে সমর্থ হয়েছেন, যেটা দিয়ে স্বল্প পরিসরে খুদে বার্তা পাঠানো, ইন্টারনেটে ব্রাউজিং এবং সংক্ষিপ্ত কল করা গেছে। রয়েল সোসাইটি অব ক্যামেস্ট্রির জার্নাল ‘ফিজিক্যাল কেমিস্ট্র ক্যামিক্যাল ফিজিক্স’-এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে একটি ফোনসেট পুরো চার্জ করাসহ দৈনন্দিন কাজে ব্যবহৃত যে কোনো ইলেকট্রনিক গেজেটে চার্জ দেয়ার মতো পদ্ধতিও বের করা সম্ভব হবে এভাবে। গবেষক দলের সদস্য লোনিস লেরোপুলাস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, আমরা আসলে এমন কিছু দিয়ে চার্জ দেয়ার পদ্ধতি বের করতে চেয়েছিলাম, যেটা কোনোদিনই শেষ হবে না। বিজ্ঞানীরা কার্বন ফাইবার অ্যানোডের মধ্যে ব্যাকটেরিয়ার জন্ম দিয়ে সেগুলোকে সিরামিকের তৈরি একটা সিলিন্ডারে রেখে দেন। এরপর সেখানে মূত্র প্রবেশ করালে ব্যাকটেরিয়া মূত্রের মধ্যে থাকা রাসায়নিক উপাদানগুলো ভেঙে ফেলে। এ সময় যে বিদ্যুত্ উত্পন্ন হয় সেটা ক্যাপাসিটরে জমা করা হয়। আর তার মাধ্যমেই এটা পরবর্তীতে অনেকটা ব্যাটারির মতো কাজ করার শক্তি সঞ্চয় করে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV