Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

গার্ডিয়ানকে অমর্ত্য সেন :চমকে দেওয়ার মতো সাফল্য আছে বাংলাদেশের

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: July 18, 2013 | 9:26 PM

অমর্ত্য সেন                                            অমর্ত্য সেন I নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মনে করেন, ভারতীয় অর্থনীতি দ্রুত শক্তিশালী হচ্ছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক পিছিয়ে। কিন্তু এর পরও কিছু কিছু বিষয়ে ভারতের চেয়ে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। যেমন—গরিব মানুষের জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগার ও স্বাস্থ্যসুবিধা, শিক্ষাসুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশুমৃত্যু এবং জন্মহার কমানো। বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন তাঁর নতুন বই অ্যান আনসার্টন গ্লোরি-তে এসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের সহকর্মী জ্যঁ দ্রেজের সঙ্গে যৌথভাবে বইটি লিখেছেন তিনি। এতে ভারতের অর্থনৈতিক অগ্রগতি এবং এর সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন লেখকেরা। বইটি নিয়ে অমর্ত্য সেনের সঙ্গে কথা বলেছে ব্রিটেনের দ্য গার্ডিয়ান পত্রিকা। এ নিয়ে গত মঙ্গলবার পত্রিকাটিতে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। অমর্ত্য সেন বলেন, ‘ভারতের জনসংখ্যার অর্ধেকের জন্য কোনো শৌচাগার নেই। নয়াদিল্লিতে যখন বড় বড় অট্টালিকা তৈরি করা হচ্ছে, তখন সেখানে ব্যাপক পরিকল্পনা করা হয়। কিন্তু কাজের লোকদের জন্য শৌচাগার ব্যবস্থা নিয়ে কোনো পরিকল্পনা থাকে না। শ্রেণী, গোত্র ও লিঙ্গ মিলিয়ে এটি একটি ব্যাপক বৈষম্য। এটা খুবই বেদনাদায়ক।’ তিনি বলেন, ‘সেই তুলনায় ভারতের চেয়ে বাংলাদেশ অনেক গরিব। কিন্তু সেখানে শৌচাগার সুবিধা নেই মাত্র ৮ শতাংশ মানুষের।’ এটাকে ‘ভারতের ত্রুটিপূর্ণ উন্নয়ন’ বলে অভিহিত করেন অমর্ত্য। উন্নয়নের অন্যান্য প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের তুলনা করে অমর্ত্য সেন বলেন, ‘আমাদের মনে হয়, বাংলাদেশের সঙ্গে তুলনা করলে ভারতের নীতিনির্ধারকেরা বিব্রত বোধ করবেন। কিন্তু ভারতের চেয়ে অনেক গরিব হওয়া সত্ত্বেও উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। যেমন—গড় আয়ু, শিশুদের টিকাদান ও শিশুমৃত্যু কমানো।’ বাংলাদেশে নারীর ক্ষমতায়নেরও প্রশংসা করেন অমর্ত্য সেন। তিনি বলেন, বাংলাদেশের এই সাফল্য সম্ভব হয়েছে শুধু সরকারি নীতি নির্ধারণের মাধ্যমে নয়; বরং এ ক্ষেত্রে ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকের মতো বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) ভূমিকা আছে। সব মিলিয়ে বাংলাদেশের সাফল্য চমকে দেওয়ার মতো। উল্লেখযোগ্য হারে কমেছে জন্মহার, আর শিক্ষায় স্কুলে যাওয়ার দিক দিয়ে ছেলেদের ছাড়িয়ে গেছে মেয়েরা। এসবই বাংলাদেশ করেছে। অথচ তাদের মাথাপিছু আয় ভারতের অর্ধেক।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV