নিয়ম মেনে হাত ধোয়া কি হয়?
ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড থেকে শুরু করে সাধারণ ফ্লু, ভাইরাস জ্বর—এ রকম অনেক রোগবালাই ছড়ায় হাতের মাধ্যমে। হাতের ত্বকে লেগে থাকে জীবাণু। স্বাস্থ্যকর উপায়ে হাত ধুয়ে আমরা এসব মারাত্মক রোগ থেকে অনেকটাই দূরে থাকতে পারি। বিশেষ করে, বাড়িতে শিশুদের সঠিক উপায়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য আপনার সহযোগিতা খুবই জরুরি। কোন কোন সময় হাত ধোয়া অতি আবশ্যক —খাদ্য প্রস্তুতির আগে এবং পরে —খাদ্যগ্রহণের আগে —শৌচাগার ব্যবহারের পর —শিশুদের ডায়াপার পরিবর্তন করার পর —ময়লা-আবর্জনা ধরার পর, যেমন রান্নাঘরের ময়লার বালতি বা অপরিষ্কার জুতা —পশুপাখি ধরার পর —হাত দিয়ে মুখ ঢেকে হাঁচি-কাশি দেওয়ার পর —অসুস্থ ব্যক্তিকে সেবা করার আগে ও পরে —চোখে কনটাক্ট লেন্স ব্যবহারের আগে হাত ধোয়ার জন্য কলের পানি ও সাধারণ সাবান সবচেয়ে কার্যকর। দুটো বিষয় মনে রাখা দরকার। সব সময় বা ঘন ঘন জীবাণুনাশক পদার্থ, যেমন ডেটল, স্যাভলন, স্পিরিট ইত্যাদি ব্যবহার করা ঠিক নয়। এগুলো ত্বকের জন্য ক্ষতিকর। আর অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান যে সাধারণ সাবানের চেয়ে বেশি ভালো, তা-ও মনে করার কোনো কারণ নেই। বরং এ ধরনের সাবান বা জীবাণুনাশক ত্বকের উপকারী ব্যাকটেরিয়াকে নাশ করে আরও ক্ষতি ডেকে আনবে। ১: প্রথমে পরিষ্কার পানি দিয়ে হাত ভিজিয়ে নিয়ে সাবান লাগান। ২: দুই হাত জোরে জোরে ঘষুন। আঙুলগুলো পরস্পরের ভেতর ঢুকে থাকবে। ৩: ডান হাতের তালু অপর হাতের পিঠে ঘষুন, তারপর করুন উল্টোটা। ৪: দুই হাতের পিঠ পরস্পরের সঙ্গে ঘষুন। ৫: আঙুল অপর হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে ঘষে নিন। তারপর করুন উল্টোটা। ৬: কবজি অবধি পরিষ্কার করুন। আঙুলের নখের তলা পরিষ্কার করুন। ৭: শেষে পরিষ্কার তোয়ালে বা টিস্যু দিয়ে হাত মুছুন। সম্ভব হলে ওই টিস্যু দিয়েই কল বন্ধ করুন। সূত্র: মায়ো ক্লিনিক, এনএইচএস।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি