বিলম্বে অবসরে স্মৃতিভ্রম-ঝুঁকি কমে
ডা. এম এস জহিরুল হক চৌধুরী : বেশি বয়স পর্যন্ত কাজ করলে স্মৃতিভ্রম বা ডিমেনশিয়ার ঝুঁকি কমে। দেরিতে অবসর নেওয়া বা এর পরও বিভিন্ন কাজে অংশ নেওয়া এবং সামাজিকভাবে কর্মক্ষম থাকার ইতিবাচক দিক আছে। প্রতি এক বছর বেশি কর্মক্ষম থাকার মানে হচ্ছে স্মৃতিভ্রমের ঝুঁকি ৩.২ শতাংশ কমা।
৬৫ বছরের ঊর্ধ্বে প্রতি নয়জনের একজন এই সমস্যায় আক্রান্ত। ডিমেনশিয়া মস্তিষ্কের সমস্যা, এতে স্মৃতিশক্তি ক্রমাগত কমে যেতে থাকে। বাড়ির বয়স্ক ব্যক্তিটি পথ ভুলে যান, হিসাব মেলাতে পারেন না, আপনজনকে চিনতে পারেন না, অনেকে হঠাৎ করে রেগে যান, ওষুধ বা খাবার খেয়েছেন কি না, মনে করতে পারেন না, কেউ কেউ অহেতুক সন্দেহ করে থাকেন।
অ্যালঝেইমার ছাড়াও বারবার স্ট্রোক, মস্তিষ্কের সংক্রমণ, টিউমার, ভিটামিন বি ১২-এর অভাব, থাইরয়েডের সমস্যা, মস্তিষ্কে পানি জমা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, বিষণ্নতা বা বংশগত কারণেও এই সমস্যা হয়।প্রথম আলো
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপন বৃদ্ধ বয়সে এই সমস্যা থেকে আপনাকে অনেকটাই রক্ষা করবে ধূমপান বর্জন করুন। নিয়মিত কায়িক পরিশ্রম ও ব্যায়াম করুন। বাগান করা, খেলাধুলা ও সমাজসেবামূলক কাজে ব্যস্ত থাকুন। ক্লিনিক্যাল নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি