Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মাথার খুলির জাদুঘর!

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: July 18, 2013 | 9:53 PM

মাথার খুলির জাদুঘর!চটপট দুটো প্রশ্নের উত্তর ভেবে ফেলুন তো! নানা সময়ে যত রকম জাদুঘরের কথা আপনি পড়েছেন, দেখেছেন বা কানে শুনেছেন তার মধ্যে কখনও কোনো মৃত মানুষের মাথার খুলি বা হাড় দিয়ে সাজানো জাদুঘরের কথা কি কানে এসেছে বা চোখে পড়েছে? দ্বিতীয় প্রশ্ন—জীবিত মানুষের শান্তি বিনষ্ট করার জন্য নানা সময়ে অনেককে আইনের মুখোমুখি হতে হলেও মৃত মানুষের শান্তি নষ্ট (!) করার জন্য কি কখনও কাউকে অভিযুক্ত হতে দেখেছেন? প্রশ্ন দুটির উত্তর সম্পর্কে আপনার ভাবনা যাই হোক না কেন, বিশ্বের অনেকের কাছে আপাতত এই দুটো প্রশ্নের একটি উত্তর হয়েই এসেছেন অস্ট্রিয়ার রহস্যময় এক ব্যক্তি। গেল বহু বছর ধরেই স্থানীয় একটি চার্চের পাশে অবস্থিত সিমেট্রি বা সমাধি থেকে দিব্যি মৃতদের কঙ্কাল ও মাথার খুলি চুরি করে আসছিলেন তিনি। এসব ক্ষেত্রে বিশ্বের অনেক দেশে কঙ্কাল চুরি করে তা মেডিকেলে পড়ুয়াদের কাছে বিক্রি করার নজির থাকলেও অস্ট্রিয় এই ব্যক্তির উদ্দেশ্য মোটেও তেমন কিছু ছিল না। বরং সকলের অগোচরে নিজের বাড়িতেই মানুষের মাথার খুলি ও হাড়ের এক জাদুঘর বানিয়ে বসেছিলেন তিনি যেখানে ৫৬টি মাথার খুলি ছাড়াও ছিল ৫৫টি নানা ধরনের মানব হাড়। ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি ঠিক কবে থেকে খুলি ও কঙ্কাল চুরির কাজ করছেন কিংবা তার জাদুঘরের পৃষ্ঠপোষক ও দর্শনার্থী কারা ছিল সে সম্পর্কে এখনও তথ্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। অন্যদিকে রহস্যময় এই ব্যক্তি ও তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বলতে গিয়ে অস্ট্রিয়ার বার্গেনল্যান্ড প্রদেশ পুলিশের এক মুখপাত্র জানান, তিনি তার ৩৭ বছরের চাকরি জীবনে এভাবে মৃতদের জন্য হুমকি হওয়ার অভিযোগে কাউকে গ্রেপ্তার হতে দেখেননি। তা ছাড়া তাকে যখন চোরাই একটি মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয় তখন তিনি কেন সুনির্দিষ্ট তিনটি খুলি ও দুটি উরুর হাড় বিক্রি করতে চাইছিলেন সেটিও পুলিশের কাছে আরেক রহস্য। কেননা এর আগে এ এলাকায় এমন কিছু হয়ে থাকলে বা ওই লোকটি এগুলো বিক্রির উদ্দেশ্যে সমাধিক্ষেত্র থেকে সরিয়ে থাকলে তা এত দীর্ঘ সময়ের পুলিশের চোখ এড়াত না বলেই দাবি ওই মুখপাত্রের।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV