Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর দেউলিয়া!

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: July 19, 2013 | 2:46 PM

ঋণে জর্জরিত যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর নিজেকে দেউলিয়া দাবি করেছে। এ বিষয়ে মিশিগান রাজ্য সরকারের কাছে আবেদন করেছে শহর কর্তৃপক্ষ। ডেট্রয়েট দেউলিয়া ঘোষিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্ একটি শহর দেউলিয়া হওয়ার ঘটনা ঘটবে। ডেট্রয়েটের ইমার্জেন্সি ম্যানেজার কেভিন অর শহরের বন্ডহোল্ডার ও পেনশন তহবিল নিয়ে সমঝোতার চেষ্টা করতে ব্যর্থ হওয়ার পর এ সিদ্ধান্ত নেন। অর আমানতকারীদের প্রতি ডলারের বিপরীতে মাত্র ১০ সেন্ট গ্রহণের প্রস্তাব দেন। সরকারি অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের বাধার মুখে রুখে যায় অরের প্রস্তাব। বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে অর জানান, শহরকে আবার সচল করতে ‘দেউলিয়াত্বের আবেদন’ প্রথম ধাপ। মিশিগানের গভর্নর রিচার্ড স্নাইডার কেবিন অরের আবেদনপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এটি স্পষ্ট যে এ ধরনের (দেউলিয়ার আবেদন) প্রক্রিয়ার বাইরে ডেট্রয়েটের অর্থনৈতিক সঙ্কটের বিষয়টি সফলভাবে সমাধান করা যাবে না। আর এটাই হচ্ছে একমাত্র যৌক্তিক সহজলভ্য বিকল্প। জেফারশন কাউন্টি, অরেঞ্জ কাউন্টির অতীত রেকর্ড ভেঙে ফেলতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক সময়ের শিল্পায়নের প্রতীক। অতীতে ডেট্রয়েটের মতো এত বড় শহরে লালবাতি জ্বলেনি! ১ হাজার ৮৫০ কোটি মার্কিন ডলারের ঋণ বা দায় বহনে শহর কর্তৃপক্ষ সমর্থ কিনা তা এখন নির্ধারিত হবে আদালতে। যুক্তরাষ্ট্রের দেউলিয়াত্ব বিধির ৯ নাম্বার চ্যাপ্টারের আওতায় ডেট্রয়েটের ভাগ্য নির্ধারণ করবেন আদালত। ৯ নাম্বার চ্যাপ্টারের আওতায় এর আগে ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টি ও ২০১১ সালে আলবামার জেফারসন কাউন্টিকে দেউলিয়া ঘোষণা করা হয়। এ চ্যাপ্টার মতে, যুক্তরাষ্ট্রের কোনো পৌরসভা পুনর্গঠনে পদক্ষেপ নিতে পারে। ধার বা দেনা শোধ আওতাভুক্ত নয় এ চ্যাপ্টারে। পৌর কর্তৃপক্ষ করের হার বাড়াতে ব্যবস্থা নিতে পারে। কয়েক দশক ধরে অব্যবস্থাপনা আর শিল্প উত্পাদন কমে যাওয়া সমস্যায় ঘুরপাক খাচ্ছে ডেট্রয়েট। ওয়াশিংটন থেকে বিবিসির সংবাদদাতা জানান, শহরের সরকারি চাকরি প্রায় ধসের কাছে। ৭০ হাজার প্রপার্টি পরিত্যক্ত। তবে ডেট্রয়েট মেয়র ডেভ বিং সরকারি সেবা অব্যাহত রাখার এবং সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা পরিশোধের ঘোষণা দিয়েছেন। এক সময়ে বিকাশমান অটোমোবাইল শিল্পের জন্য ‘মোটর সিটি’ খেতাবধারী ডেট্রয়েট কর্তৃপক্ষ শহরের কার্যক্রম অব্যাহত রাখতে গত মাসে ঋণ পরিশোধ বন্ধ করে দেয়। ওই সময় মিশিগান রাজ্যনিয়োজিত ইমার্জেন্সি ম্যানেজার অর আমানতকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা চালান।রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV