Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ফেসবুক হিটলিস্টে সেরা হানিফ সংকেত, মিলা ও মোশাররফ করিম

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: July 19, 2013 | 3:44 PM

ফেসবুক হিটলিস্টে সেরা হানিফ সংকেত, মিলা ও মোশাররফ করিমফেসবুক পেজেস স্ট্যাটিস্কিট ও তাদের নিজেদের জরিপে বাংলাদেশ সেলিব্রেটির যে জরিপ চলে তাতে শিল্পীদের ফ্যান পেজে সবচেয়ে বেশি হিট এবং ব্রাউজিংয়ে এগিয়ে আছে নন্দিত নির্মাতা হানিফ সংকেত। তারকা শিল্পীদের ভেতরে বাংলাদেশিদের হিটে বিশ্বের সকল ফ্যান পেজের ভেতরে ৩৫ নম্বর তালিকায় হানিফ সংকেতের ফ্যান পেজে সবচেয়ে বেশি হিট হয়ে থাকে। এ ছাড়া এর পরপরই আছে মিলা আছেন রেটিং ৫০তম অবস্থানে। এ ছাড়া টিভি অভিনেতাদের ভেতরে সবচেয়ে বেশি চাহিদা মোশাররফ করিমের ফ্যান পেজে।
মূলত বাংলাদেশি ফেসবুক ব্রাউজারদের নিয়েই এই জরিপটি নিয়মিত করে থাকে তারা। সেই হিসেব মতে ফেসবুকে গড়া তারকাদের নানান ফ্যান পেজ কে কতটা হিট করল, কে কতটা ব্রাউজ করল তার বিচারেই অটোমেটিক রেটিং হয়ে থাকে। এ প্রসঙ্গে হানিফ সংকেতকে প্রশ্ন করলে তিনি জানান, ‘এখানে আমার তো কিছু বলার নাই। আমি সব সময়ই বলি, দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আর এই ফ্যান পেজ অফিসিয়ালি খুব বেশিদিন হয়নি যা শুরু হয়েছে। এত রেসপন্স বা এই রেটিং কথাও আমি জানি না। অবশ্যই খবরটি একই সাথে ভালো লাগার এবং দায়িত্ব বেড়ে যাওয়ার মতো একটি খবর।’
অন্যদিকে মিলা তার দীর্ঘদিন অ্যালবাম ও অডিওতে অনুপস্থিত থাকার পরও তার ফ্যান পেজেই সবচেয়ে বেশি হিট হয়েছে। মূলত তারকা ক্রেজ এখানেই যেন স্পষ্ট হয়। তবে এটা নিজেদের ফলোয়ার বা বন্ধুযোগের ভিত্তিতে নয়। বরং এই রেটিং স্বচ্ছ জনপ্রিয়তা যাচাইয়ের অনতম মাধ্যম হয়ে উঠেছে। কারণ কিছুদিন আগে মডেল মেহজাবিনের ফলোয়ার সবচেয়ে বেশি বলে তাকে ফেসবুকে জনপ্রিয় বলে প্রকাশ করা হয়েছিল। কিন্তু ফেসবুক স্ট্যাটিসটিক-এর মতে ফ্যান পেজে অন্যদের ব্রাউজিংয়ে তিনি অনেক পিছিয়ে। বাংলাদেশি ব্রাউজারদের কাছে সবচেয়ে বেশি আকর্ষনীয় র্যাপ শিল্পী ‘আকন’-এর পেজ। এরপরের অবস্থানেই আছে শাকিরা।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ