আয়ে হতাশ গুগল আর মাইক্রোসফট
অনলাইন ডেস্ক : বিশ্বজুড়ে কম্পিউটার বিক্রি কমতে থাকায় বড় বড় কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানের আয় কমে গেছে। সম্প্রতি জানা গেছে, বিশ্বের বৃহত্তম দুই প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও মাইক্রোসফট কর্তৃপক্ষও আয় নিয়ে হতাশ। বাজার বিশ্লেষকেরা, গুগল ও মাইক্রোসফটের আয় নিয়ে যে পূর্বাভাস দিয়েছিলেন তা পূরণ হয়নি। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি। বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পূর্বাভাস অনুযায়ী আয়ের যে আশা গুগল ও মাইক্রোসফটের ছিল তা একেবারেই পূরণ হয়নি। ২০১২ সালের তুলনায় এ বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৬ শতাংশ বেশি লাভ করেছে গুগল। গুগলের আয় বেড়েছে মোবাইল বিজ্ঞাপনে তাই এ ক্ষেত্রটিতে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। বছরের দ্বিতীয় প্রান্তিকে নয় দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার লাভ করলেও বিশ্লেষকেদের পূর্বাভাসের তুলনায় তা কম। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে মাইক্রোসফট চার দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করতে পেরেছে। তবে সারফেস ট্যাবলেটের বিক্রি কম হওয়ায় মাইক্রোসফটকেও ভুগতে হচ্ছে।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’