নিউইয়র্কে স্মরণসভায় বক্তারা : হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক বিস্ময়
একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং তার প্রতি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক বিস্ময়। তিনি বাংলা সাহিত্যে নতুন যুগের সৃষ্টি করে গেছেন। শরত্ চন্দ্র যেমন তার লেখার মাধ্যমে পাঠক ধরে রাখতেন, হুমায়ূন আহমেদও অল্পসময়ে পাঠককে কাছে টেনেছেন। জামাল উদ্দিন হোসেন আরো বলেন, একজন লেখকের উপর সৃষ্টিকর্তা যে দায়িত্ব অর্পণ করেছিলেন তা নিষ্ঠা ও সফলতার সঙ্গে পালন করেছেন হুমায়ূন আহমেদ। তিনি বেঁচে থাকলে বাংলা সাহিত্য আরো অনেক দুর এগিয়ে যেতো, যা দিয়ে গেছেন তাও কম নয়।
জামাল উদ্দিন হোসেন বলেন, ‘নন্দিত নরকে’ উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে আগমণ হুমায়ূন আহমেদের। তার প্রতিভা খুব সহজে বর্ণনা করার নয়। তবে তার আগমণ বাংলা সাহিত্যে একজন নতুন তারকার আগমণের মতোই ছিল। তিনি বলেন, বয়স্করা সিরিয়াস টাইপের গল্প পছন্দ করেন। হুমায়ূন আহমেদের গল্প তরুণ-তরুণীদের জন্য লেখা বলা হতো। আমি তার দু-একটি উপন্যাস পড়েছি। কিন্তু সম্প্রতি তার বইগুলো পড়ে মনে হয়েছে এতদিন আমি অনেক কিছুই মিস করেছি। এখন তার উপন্যাস পড়তে গেলে শেষ না করে ওঠা যায় না। তার গল্প-উপন্যাসে সেই চুম্বক শক্তি রয়েছে। কীভাবে গল্প বলতে হয় তা তিনি পুরোপুরি আয়ত্ত্ব করেছেন। জামাল উদ্দিন হোসেন আরো বলেন, হুমায়ূন আহমেদের হিমু অসাধারণ এক চরিত্র। যা বাস্তব এবং স্বপ্ন দুটোই বলা যায়। কাল্পনিক চরিত্র আর রোমান্টিক চিন্তাভাবনার প্রতীক এই হিমু চরিত্রে তিনি তুলে ধরেছেন। সহজ ভাবনায় গভীর কথা বলেছেন তিনি। হুমায়ূন আহমেদকে টিভি নাটকের অপ্রতিদ্বন্দ্বী উল্লেখ করে জামাল উদ্দিন হোসেন বলেন, আমি তাকে যেমন একজন ভালো মানুষ হিসাবে দেখেছি, তেমনি একজন পরিচালক, নির্দেশক আবার দর্শক হিসাবেও দেখেছি। অনেককেই সব্যসাচি লেখক বলা হয়। যিনি দুহাতে সমান কাজ করেন তাকে সব্যসাচি বলা হয়। প্রকৃতপক্ষে হুমায়ূন আহমেদই সব্যসাচি লেখক ছিলেন। তিনি ছিলেন উঁচুমানের শিল্পস্রষ্টা। তিনি বলেন, নিউইয়র্কে হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো কেটেছে খবু কষ্টে। তার এই কষ্টে প্রবাসীরা সমব্যাথী ছিলেন। ছিলেন উত্কণ্ঠিত।
হুমায়ূন আহমেদের শেষদিনগুলো নিয়ে মুক্তধারা ফাউন্ডেশন যে বই প্রকাশ করেছে তা নিয়ে বিতর্ক সৃষ্টির তীব্র নিন্দা জানিয়ে জামাল উদ্দিন হোসেন বলেন, ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ নিয়ে অনেক বিতর্ক উঠেছে। বিবৃতি এসেছে। শুনেছি মামলাও হবে। কিন্তু এর মুল কারণ বাণিজ্য। বাংলাদেশের সবকিছু নিয়ে আজ বাণিজ্য হচ্ছে। শিল্প-সংস্কৃতি নিয়ে বাণিজ্য হচ্ছে। রাজনীতি নিয়ে বাণিজ্য হচ্ছে। এমনকি ক্রিকেট খেলা নিয়েও বাণিজ্য চলছে। সর্বত্রই চলছে টাকার খেলা। জাতীয় সংসদে আজ ৯০ ভাগ বণিক। বাণিজ্য সবকিছু গ্রাস করে ফেলেছে। তিনি হুমায়ূন আহমেদকে নিয়ে বাণিজ্য বাদ দিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান জামাল উদ্দিন হোসেন।
স্মরণসভায় আরো বক্তব্য দেন নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান, বীর মুক্তিযোদ্ধা ও লেখক ড. নূরন নবী, প্রবীণ সাংবাদিক মনজুর আহমেদ, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মনিরুল ইসলাম, সাংবাদিক ও মানবাধিকার নেত্রী নাসিমুন নাহার নিনি ওয়াহেদ, নারী নেত্রী সেলিনা, অধ্যাপক হুসনে আরা বেগম, প্রকাশক নজরুল ইসলাম বাহার, সংগঠক ফাহিম রেজানূর, স্থপতি মুহাম্মদ ইকবাল হোসেন, সাপ্তাহিক বাংলাপত্রিকা সম্পাদক আবু তাহের, এনটিভি ইউএসএ’র বার্তা প্রধান তাওহীদুল ইসলাম, ইটিভি ইউএসএ’র রিজিওনাল চিফ রিপোর্টার সাখাওয়াত হোসেন সেলিম প্রমূখ।
স্মরণসভায় ‘চাঁদনী পসর রাত’ গান গেয়ে শোনান শিল্পী রেজাউল করিম। এছাড়া আবৃত্তি শোনান ফারুক ফয়সাল, আবীর আলমগীর, সাবিনা হাই উর্বি প্রমূখ। ছোট্ট শিশু আশরাফ তাসিন হুমায়ূন আহমেদের লেখা কবিতা ‘অশ্রু’ আবৃত্তি করে শোনায়।
স্মরণসভার শুরুতে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পুরো অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন প্রবাসের তরুণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেমন্তি ওয়াহেদ। তাকে সহযোগিতা করেন নিনি ওয়াহেদ, ফাহিম রেজানূর, সাবিনা হাই উর্বি, শাহীন প্রমুখ।
এদিকে হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণীয় করে রাখতে তার প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতার আয়োজন করে মুক্তধারা ফাউন্ডেশন। ১২জন শিশু এই প্রতিযোগিতায় অংশ নেয়। দুই গ্রুপে বিভক্ত এই প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে অন্বেষা, ফায়জা ও আলভান। খ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে ফাতিন, আকিব ও কাব্য। প্রতিযোগিতার বিচারক ছিলেন খুরশীদ সেলিম।
সর্বশেষ সংবাদ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes