Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

এবার আসছে স্মার্ট কলম

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: July 21, 2013 | 4:50 PM

বিশেষ প্রযুক্তির স্মার্ট কলম                     বিশেষ প্রযুক্তির স্মার্ট কলম I

জার্মানির একজন উদ্ভাবক একটি স্মার্ট কলম উদ্ভাবন করেছেন। এই কলম দিয়ে লেখার সময় বানান ভুল হলে কলমটি সঙ্গে সঙ্গে সতর্ক করবে। লার্নশিফট নামের এই স্মার্ট কলমে শুধু কালিই নয়, রয়েছে ব্যাটারিচালিত একটি লিনাক্স কম্পিউটার এবং বেশ কয়েকটি সেন্সর। ভুল বানান লিখলেই কলমে এক ধরনের কম্পনের (ভাইব্রেশন) সৃষ্টি হয়। তখন এর ব্যবহারকারী বুঝতে পারে যে বানান ভুল হচ্ছে। জার্মান এই উদ্ভাবকের নাম হচ্ছে ফক ওলস্কি। তাঁকে কলম তৈরিতে সহায়তা করেছেন লার্নশিফটের সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল কায়েসমাশার। তিনি জানান, মূলত এই কলমে দুটি মুড রয়েছে। একটি হচ্ছে ক্যালিগ্রাফি মুড, যা কলম দিয়ে লেখা প্রতিটি অক্ষরকে ঠিক করে দেবে। অপরটি হচ্ছে অর্থোগ্রাফি মুড, যা ভুল বানান লেখা হলেই কলমটি কাঁপতে থাকবে। কায়েসমাশার জানান, প্রথমে যে কলমগুলো তৈরি করা হয়েছে, সেগুলো শুধু ইংরেজি ও জার্মান ভাষার ভুলগুলো ধরতে পারে। পরে যেসব কলম তৈরি করা হবে, সেগুলো মোটামুটি সব ভাষার ভুল ধরতে পারবে। স্কুলের পড়াশোনা ও বাড়ির কাজ করতে গিয়ে ছেলের কষ্ট দেখে ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন ফক ওলস্কির স্ত্রী। ছেলে বাড়ির কাজ করতে গিয়ে প্রায়ই বানান ভুল করত। তা দেখে ওলস্কি সিদ্ধান্ত নিলেন এমন একটি কলম তৈরির। ওলস্কি মনে করছেন, ডিসলেক্সিক শিশুদের লেখার কাজে এই স্মার্ট পেন খুব কাজে আসবে। —সিএনএন অবলম্বনে রোকেয়া রহমান/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ