Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

যেভাবে অন্ধরা দেখতে পাবেন-

অনলাইন ডেস্ক পঠিত: 81 বার

প্রকাশিত: July 22, 2013 | 3:32 PM

ডেস্ক: অন্ধত্ব দূর করার প্রচেষ্টায় বড় ধরনের অগ্রগতির দাবি করেছেন বৃটেনের বিজ্ঞানীরা। তারা এবার স্টেমসেলের মাধ্যমে চোখের আলোকসংবেদী কোষগুলোকে পাল্টে দিয়ে অন্ধত্ব দূর করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত একটি নিবন্ধের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই গবেষণাকে অন্ধত্ব নিরাময়ের পথে বড় একটি অগ্রগতি বলে মনে করছেন গবেষকরা। এই গবেষণায় অংশ নেয়া লন্ডনের মুরফিল্ডস চক্ষু হাসপাতাল ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের চিকিৎসকরা জানিয়েছেন, মানব চোখের রেটিনার ‘ফটোরিসেপটার’ সেলগুলো আলোতে সাড়া দিয়ে মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত পাঠায়। তা থেকেই মস্তিষ্কে দেখার অনুভূতি তৈরি হয়। নানা কারণে এই কোষগুলো মারা যেতে পারে, তৈরি হতে পারে অন্ধত্ব। বিজ্ঞানীরা আগেই দেখতে পেয়েছেন, মানুষের চোখের কিছু কোষ স্টেম সেলের মাধ্যমে প্রতিস্থাপন করা সম্ভব, যার ফলে ফটো রিসেপটরগুলো আবার সজীব হয়ে উঠতে পারে। আর লন্ডনের গবেষকরা এবার ইঁদুরের ওপর গবেষণায় দেখিয়েছেন, স্টেম সেল ব্যবহার করে রিসেপটরগুলোই বদলে দেয়া সম্ভব। এই গবেষক দলের প্রধান, অধ্যাপক রবিন আলী বিবিসিকে বলেছেন, ইঁদুরের ওপর গবেষণা করে আমরা নিশ্চিত, ফটোরিসেপটর প্রতিস্থাপন সম্ভব। মানুষের চোখে তা কিভাবে সম্ভব করা যায়, তারও একটি পথ আমরা খুঁজে পেয়েছি। আশা করা হচ্ছে এ প্রক্রিয়াতে আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের চোখের নতুন করে আলো ফিরিয়ে দেয়া সম্ভব হবে। এর ফলে বিশ্বের লাখ লাখ মানুষ আবার দেখার সুযোগ পাবেন। গবেষক রবিন আলী বলেছেন অল্পসংখ্যক কিছু সেল প্রতিস্থাপনের মাধ্যমেই  জীবনের গুণগত মানে বড় ধরনের প্রভাব পড়বে। বয়স্কজনিত কারণে যারা অন্ধত্বের শিকার হন তারা এ থেকে উপকৃত হবেন বলে তিনি উল্লেখ করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ