Thursday, 19 March 2026 |
শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

হেঁটে পররাষ্ট্র দপ্তরে মজিনা

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: July 22, 2013 | 4:46 PM

মিজানুর রহমান: নতুন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন রাষ্ট্রদূত ড্যান মজিনা। দুপুর ১টায় সচিবালয়ের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় ৪৫ মিনিটের বৈঠক শেষে গাড়িতে চড়ে সেগুনবাগিচার পররাষ্ট্র দপ্তরের উদ্দেশে রওনা হন রাষ্ট্রদূত। ২টায় তার অ্যাপয়েনমেন্ট পররাষ্ট্র   সচিবের সঙ্গে। হাতে সময় ১৫ মিনিট। হাইকোর্ট এলাকায় পৌঁছার পর রাষ্ট্রদূতের গাড়ি বহর আটকে যায়। দু’পাশে প্রচণ্ড ট্রাফিক জ্যাম। সামনের পুলিশ প্রটেকশনের গাড়িও সিগন্যাল ক্লিয়ার করতে পারছিল না। ততক্ষণে তার পরবর্তী অ্যাপয়েনমেন্টের সময় পার হয়ে যায়। উপায়ান্তর না দেখে মজিনা গাড়ি থেকে নেমে যান। সঙ্গে সঙ্গে তার প্রটেকশন টিমও গাড়ি ছেড়ে দেয়। রাষ্ট্রদূত সবাইকে নিয়ে ‘পদযাত্রা’ শুরু করেন পররাষ্ট্র সচিবের দপ্তরের উদ্দেশে। রাষ্ট্রদূত যখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেটে পৌছান তখন ঘড়ির কাঁটা ২টা ৩৫ মিনিটে। গেটের কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা হতবাক। দায়িত্বরত পুলিশ সদস্যদের মতে এটি বিরল ঘটনা। ট্রাফিক জ্যামের কারণে রাষ্ট্রদূত গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পররাষ্ট্র দপ্তরে ঢুকছেন- সামপ্রতিক সময়ে এমন চিত্র তারা আর দেখেননি। কর্তব্যরত এক পুলিশ সদস্য জানান, রাষ্ট্রদূত পৌঁছার প্রায় ২০ মিনিট পর ২টা ৫৫ মিনিটে তার ফ্ল্যাগ কার ও প্রটেকশন টিমের গাড়ি সেখানে পৌঁছে। পররাষ্ট্র সচিব স্বীকার করেন ২টায় বৈঠকের সময় নির্ধারিত থাকলেও পররাষ্ট্র ভবনের আশপাশের জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, মৎস্য ভবন এলাকায় ট্রাফিক জ্যামের কারণে পৌনে ৩টার দিকে তাদের বৈঠকটি শুরু হয়। সচিবালয় ক্যাবিনেট মিটিং সেরে পররাষ্ট্র দপ্তরে ফিরতে নিজেরও বেশ বেগ পেতে হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV