Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

চেহারা দেখালে টাকা!

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: July 22, 2013 | 4:50 PM

      অনলাইন ডেস্ক : ক্রেডিট কার্ড, পিন আর পাসওয়ার্ডের কথা মানে না রাখলেও হবে; আপনার মুখ দেখিয়েই ব্যাঙ্কের বুথ থেকে টাকা তুলতে  পারবেন। ফিনল্যান্ডের ইউনিকুল নামের একটি প্রতিষ্ঠান সম্প্রতি ‘পে-বাই-ফেস’ নামে একটি অথেনটিকেশন সিস্টেমের ভিডিও উন্মুক্ত করেছে। এটি মূলত ফেসিয়াল রিকগনিশন পদ্ধতি বা মুখ শনাক্তকরণ পদ্ধতি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইউএসএ টুডে। ইউনিকুলের গবেষকেরা জানিয়েছেন, ভবিষ্যতে মানুষের মুখই হবে ক্রেডিট কার্ডের বিকল্প। অর্থ উত্তোলনের জন্য স্ক্যানারের সামনে দাঁড়িয়ে বিশেষ মুখভঙ্গি করলেই সেই স্ক্যানার বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে চিনে ফেলবে ব্যক্তিকে এবং অর্থ ছাড় করবে। গবেষকেরা বলেন, মানুষের মুখমণ্ডল হচ্ছে ইউনিক অর্থাত্ কারও মুখের সঙ্গে কারও মিল নেই। কম্পিউটার ব্যবস্থা মানুষের মুখের আদলের পার্থক্য সূক্ষ্ম পর্যায় পর্যন্ত শনাক্ত করতে পারে। বর্তমানে ইউনিকুল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহূত হচ্ছে।  সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত এটিএম সম্মেলনে মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠান ডাইবোল্ড ‘মিলেনিয়াম এটিএম’ নামে নতুন একটি এটিএম পদ্ধতি দেখিয়েছে যাতে গ্রাহক শনাক্তের জন্য ফেস রিকগনিশন পদ্ধতি ব্যবহূত হয়েছে। এই এটিএম পদ্ধতিতে বাড়তি নিরাপত্তা হিসেবে ফেস রিকগনিশন ছাড়াও কিউআর কোড ব্যবহূত হয়। কিউ আর কোড হচ্ছে দ্বিমাত্রিক চিত্রের আদলের এক বিশেষ কোড। এ কোডের মধ্যে ব্যক্তির বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। বর্তমানে মুঠোফোনের পাসওয়ার্ড ব্যবস্থা হিসেবেও ফেস রিকগনিশন পদ্ধতির ব্যবহার শুরু হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, পাসওয়ার্ডের ক্ষেত্রে অক্ষর বা সংখ্যার ব্যবহার হয়তো শিগগিরই অতীত হয়ে যাবে। সম্প্রতি মানুষের মুখভঙ্গিকে পাসওয়ার্ড হিসেবে ব্যবহারের জন্য পেটেন্ট আবেদন করেছে গুগল। এতে মুঠোফোন, ট্যাবলেট বা কম্পিউটার ব্যবহারকারী কোনো অক্ষর বা সংখ্যার পরিবর্তে মুখের বিশেষ ভঙ্গি করে পাসওয়ার্ড দেবেন। তার পণ্যে থাকা বিশেষ মুখভঙ্গি শনাক্তকরণ সফটওয়্যার পরবর্তীতে তার বিশেষ সেই মুখভঙ্গি শনাক্ত করে তবে খুলবে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ