‘ক্লোজড প্রেস কভারেজ’ :ওয়াশিংটনে মার্কিন মন্ত্রীর সঙ্গে ইউনূসের বৈঠক
বিডিনিউজ টোয়েন্টিফোর : ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শারম্যানের সঙ্গে বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ওয়াশিংটন সময় সকাল সাড়ে ১১টায় পররাষ্ট্র দপ্তরে এই বৈঠক হয়। তবে বৈঠকের আলোচনার বিষয়ে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেখা যায়, শ্যারম্যানের দিনের কার্যসূচিতে ইউনূসের সঙ্গে বৈঠকের তথ্যটি দেয়া আছে। তবে বলা আছে ‘ক্লোজড প্রেস কভারেজ’।
সমপ্রতি ইউনূস সেন্টারের এক বিবৃতি নিয়ে শেখ হাসিনা সরকারের কড়া হুঁশিয়ারির মধ্যে ওয়াশিংটনে এই বৈঠক হল। নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বিডিনিউজকে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন বিষয়েই বৈঠকে আলোচনা হয়েছে। ড. ইউনূসের অনুপস্থিতিতে বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম কিভাবে চলছে, তা জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি