সামাজিক বাণিজ্য আন্দোলনে যোগ দিয়েছে ইউএসএইড
ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক ব্যবসাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ওয়াশিংটনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ও ইউএসএইড-এর প্রশাসক ড. রাজ শাহ। ২২শে জুলাই এ সমঝোতা স্মারক স্বাক্ষরের সময় সেখানে উপস্থিত ছিলেন ইউএসএইড-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। বিশ্বের দরিদ্ররা যে সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে সহায়তার জন্য ইইএসএইড ও ইউনূস সোশ্যাল বিজনেসের (ওয়াইএসবি) মধ্যে অভিন্ন লক্ষ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। সামাজিক ক্ষেত্রে উদ্যোক্তাদের উৎসাহিত করতে একই সঙ্গে কাজ করবে ইউএসএইড ও ওয়াইএসবি। ওয়াইএসবি’র সদর দফতর ফ্রাংকফুর্টে। সেখান থেকে বিশ্বজুড়ে সামাজিক বাণিজ্যের গতি আনার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে সামাজিক বাণিজ্যের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ইউএসএইড ও ওয়াইএসবি’র মধ্যে এই নতুন অংশীদারিত্ব বিশ্বজুড়ে আমাদের সামাজিক বাণিজ্যকে সমর্থন করবে। ইউএসএইডের টেকনিক্যাল সাপোর্ট আমাদের সোশ্যাল বিজনেস ইনকিউবেটর ফান্ডের মাধ্যমে লক্ষ্য অর্জনে সহায়ক হবে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের