চেনা পৃথিবীর অচেনা ছবি
শিল্পীর তুলিতে শনির পাশে ক্যাসিনি I সৌরজগতের প্রায় দুই প্রান্ত থেকে তোলা পৃথিবীর দুটি ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। শনি ও বুধ গ্রহ প্রদক্ষিণরত দুটি মহাকাশযান থেকে একই দিন ১৯ জুলাই ছবি দুটি তোলা হয়। একটি ছবি তুলেছে পৃথিবী থেকে ১৫০ কোটি কিলোমিটার দূরের শনি গ্রহ প্রদক্ষিণ করতে থাকা ক্যাসিনি মহাকাশযান। ছবিটিতে আমাদের গ্রহকে ছোট একটি নীল বিন্দুর মতো মনে হয়। চেনা অন্য যেকোনো ছবির চেয়ে এখানে পৃথিবীকে ছোট ও মলিন দেখা যায়। একই দিন পৃথিবীর প্রায় ছয় কোটি ১০ লাখ মাইল দূরের বুধ গ্রহকে প্রদক্ষিণরত মেসেনজার মহাকাশযান থেকে আরেকটি ছবি তোলা হয়। এ ছবিতে পৃথিবী ও চাঁদকে এক পিক্সেলেরও (ডিজিটাল ছবির ক্ষুদ্রতম একক) চেয়ে ছোট দেখা যায়। তবে তা নৈকট্যের কারণে ক্যাসিনির তোলা ছবির তুলনায় বড়। রয়টার্স।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’