বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের বৈঠক

এনা, নিউইয়র্ক : ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়নসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারম্যান, দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেক এবং অর্থনীতি ও ব্যবসা বিষয়ক সহকারী মন্ত্রী হোযে ফারনান্দেজের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। ২৩ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১২টার মধ্যে পৃথকভাবে অনুষ্ঠিত এসব বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সবার অংশগ্রহণে সুষ্ঠুভাবে নির্বাচন এবং গ্রামীণ ব্যাংক ইস্যুতে সরকারের সর্বশেষ অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হেফাজতে ইসলামের নামে মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটছে কিনা সে বিষয়টি বিশেষভাবে স্থান পায় বৈঠকে। নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে প্রধান বিরোধী জোটের আন্দোলনের গতি-প্রকৃতি এবং বিরোধী দলের এ দাবির ব্যাপারে সরকারের মনোভাব, সুশীল সমাজের মতামত ইত্যাদি আলোচিত হয় বৈঠকগুলোতে। জিএসপি সুবিধা পুনরায় চালু নিয়েও কথা বলেন ড. ইউনূস। নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য সূত্রগুলো জানায়, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে এমন কোনো পরিস্থিতি যুক্তরাষ্ট্রের কাম্য নয় বলে বৈঠকে উল্লেখ করা হয়। বৈঠকের বিস্তারিত তথ্য জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ এশিয়া বিষয়ক একজন মুখপাত্র (নাম গোপন রাখার শর্তে) এনাকে বলেন, বাংলাদেশের সার্বিক কল্যাণে যুক্তরাষ্ট্রের মনোভাব ব্যক্ত করা হয় এসব বৈঠকে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক মুক্তিতে বিগত দিনে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ড. মুহম্মদ ইউনূসের নেতৃত্বে যে কাজ চলছিল, বর্তমানে তার অনুপস্থিতিতে সে সব কাজ কীভাবে চলছে তা নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে সূত্রটি উল্লেখ করেছে। এছাড়া, বাংলাদেশের দারিদ্র্যপীড়িত মানুষ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের ভাগ্য পরিবর্তনে অধ্যাপক ইউনূসের গতিশীল ভূমিকার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ছিল বরাবরই—এ কথা উল্লেখ করেন ওই কূটনীতিকরা। উল্লেখ্য, মানবকল্য্যাণে অসাধারণ অবদান রেখে চলেছেন এমন ব্যক্তিবর্গের সঙ্গে যুক্তরাষ্ট্র বরাবরই নিবিড় সম্পর্ক রেখে চলে, তারই অংশ হিসেবে ড, মুহম্মদ ইউনূসের সঙ্গে এ বৈঠক বলে সূত্রটি উল্লেখ করেছে। ড. মুহম্মদ ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ প্রকল্প আজ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বহু দেশে চালু হয়েছে এবং তা সুফল দিচ্ছে বলেও কর্মকর্তারা উল্লেখ করেন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’