কেন জর্জ বুশ সিনিয়র মাথা কামিয়েছেন?
ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র তার মাথার চুল কামিয়েছেন। এর পেছনে যে রহস্যটা লুকিয়ে রয়েছে, সেটা সত্যিই অসাধারণ। মানবিক কারণে চুল ফেলে দিয়েছেন বুশ। লিউকেমিয়া বা রক্তাল্পতায় আক্রান্ত ২ বছরের শিশু প্যাট্রিকের মাথার চুল পড়ে যায়। ৮৯ বছর বয়সী বুশ ও তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা নিজেদের মাথার চুল কামিয়ে ফেলেন শুধু শিশু প্যাট্রিককে সমর্থন যোগাতে। বুশের দেহরক্ষীদের একজনের সন্তান প্যাট্রিক। মাথা কামানো সিনিয়র বুশের কোলে প্যাট্রিক ও সঙ্গে নিরাপত্তায় নিয়োজিত ২৬ সদস্যের ছবি প্রকাশ করা হয়েছে। এদিকে পরিবারের অনুরোধে প্যাট্রিকের ডাক নামটি উল্লেখ করা হয়নি। বুশ ও তার স্ত্রী বারবারার একটি ৪ বছরের মেয়ে-সন্তান ছিল। রবিন নামের সে শিশুটি প্রায় ৬০ বছর আগে রক্তাল্পতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছিল। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। সিনিয়র বুশ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’