Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ওবামার চেয়ে জনপ্রিয় ফার্স্টলেডি মিশেল

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: October 16, 2010 | 12:34 AM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফার্স্টলেডি মিশেল ওবামা তার স্বামী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে বেশি জনপ্রিয়। তার জনপ্রিয়তার রেটিং ৬৫ শতাংশ, যা প্রেসিডেন্টের চেয়ে ২৫ শতাংশ বেশি। সিএনএন অপিনিয়ন রিসার্চ করপোরেশন পরিচালিত এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার ডেইলি মেইল এ খবর জানায়।
খবরে বলা হয়, আগামী মাসে মার্কিন প্রতিনিধি সভা কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ওবামার জনপ্রিয়তা যখন পড়তির দিকে, তখন মিশেলের এই জনপ্রিয়তা ভোটার এবং ডেমোক্রেট প্রার্থীদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শুধু তা-ই নয়, উদ্ভূত পরিস্থিতিতে মিশেল ওবামাকে ডেমোক্রেটিক পার্টির ত্রাণকর্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে। জরিপের ফলে দেখা যায়, প্রতি দশজন পুরুষের মধ্যে ৬ জন এবং দশজন নারীর মধ্যে ৭ জন ফার্স্টলেডি হিসেবে মিশেল ওবামার ভূমিকায় খুশি। তবে রিপাবলিকানদের মধ্যে মাত্র ৩৯ শতাংশ মিশেলের ভূমিকায় খুশি এবং ৪৬ শতাংশ অখুশি। জরিপ পরিচালক কিটিং হল্যান্ড বলেন, ডেমোক্রেটদের মধ্যে মিশেলের এই জনপ্রিয়তায় আশ্চর্য হওয়ার কিছু নেই। নির্দলীয় ভোটার-সমর্থকদের কাছেও তিনি বেশ জনপ্রিয়। সব মিলিয়ে কংগ্রেস নির্বাচনে ডেমোক্রেট প্রার্থীরা তাদের প্রচারাভিযানে প্রেসিডেন্টের চেয়ে ফার্স্টলেডিকে বেশি করে কাছে পেতে চাইছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV