মেন্থল সিগারেটে আরও বেশি ক্ষতি
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, সাধারণ সিগারেটের তুলনায় মেন্থলযুক্ত সিগারেটে ক্ষতি বেশি হয়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকেরা তাঁদের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানার পর মেন্থলযুক্ত সিগারেট পানে নিষেধাজ্ঞার জারির বিষয়টি নিয়ে ভাবছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
গবেষকেরা জানিয়েছেন, মেন্থলযুক্ত সিগারেট পান করলে সিগারেট ছেড়ে দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের তুলনায় স্বাদে ভিন্ন হলেও এতে ক্ষতিকর উপাদান বেশি থাকে।
বর্তমানে মেন্থলযুক্ত সিগারেট শিল্প বাড়ছে বলেও যুক্তরাষ্ট্রের এফডিএর গবেষকেরা জানিয়েছেন। মেন্থলযুক্ত সিগারেটের ক্ষতিকর দিক জানতে আরও গবেষণা করবেন তাঁরা।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’