Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ওজনটা এখনই কমান

অনলাইন ডেস্ক পঠিত: 147 বার

প্রকাশিত: July 26, 2013 | 12:19 AM

 

ওজন কমাতে খান স্বাস্থ্যকর খাবার। দেখবেন সব সময়ই থাকছেন ফিট। মডেল: দয়িতাসিদ্ধার্থ মজুমদার : ওজন কমাতে খান স্বাস্থ্যকর খাবার। দেখবেন সব সময়ই থাকছেন ফিট। মডেল: দয়িতাঈদের দিন পরবেন বলে সুন্দর একটা পোশাক তো কিনবেন। কিন্তু সেটা গায়ে দিয়ে মনে হচ্ছে, ইশ্, পেটে যদি চর্বি একটু কম হতো, কিংবা হাত দুটো যদি একটু সরু হতো। ব্যস, সুন্দর পোশাকটি পরার আনন্দই মাটি। এমন যাতে না হয়, সে জন্য এখন থেকেই চেষ্টা করতে পারেন। কিছু নিয়ম মেনে চললে ঈদের আগেই ঝরিয়ে ফেলতে পারবেন বাড়তি ওজন। 
ওজন কমাতে শুধু ব্যায়াম যথেষ্ট নয়, খাওয়াদাওয়াতেও আনতে হবে কিছুটা পরিবর্তন। নিয়ন্ত্রিত খাওয়াদাওয়ার সঙ্গে নিয়ম করে যদি ব্যায়াম করেন, তবেই মেদ ঝরবে। এসব কথা জানিয়েছেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদ। তিনি জানালেন, মেদ ঝরাতে হলে খাওয়াদাওয়ার ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতেই হয়। যাঁরা ওজন কমাতে চান, অবশ্যই কিছু নিয়ম মেনে চলবেন।
 বেশি তেলে ভাজা খাবার বর্জন করতে হবে।
 চর্বিযুক্ত খাবার একদমই খাওয়া যাবে না।
 মিষ্টিজাতীয় খাবারে ক্যালরি বেশি থাকে, তাই খাওয়ার সময় সচেতন হোন।
 প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। 
 অল্প করে, বারে বারে ধীরেসুস্থে খেতে হবে।
 কম তেলে রান্না খাবার খাওয়ার অভ্যাস গড়ুন।

ব্যায়াম
আমরা প্রতিদিন যে খাবার খাই তা থেকে পাওয়া শক্তির সবটাই খরচ হয়ে যায় না। অতিরিক্ত অংশ শরীরে জমা হয়ে ওজন বাড়িয়ে চলে। তাই প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে। তাতে শরীরও সুঠাম হবে। সঙ্গে ওজনও কমবে। ফিটনেস ওয়ার্ল্ড হেলথ ক্লাবের স্বত্বাধিকারী ও প্রশিক্ষক মো. মনিরুজ্জামান বলেন, পরিমিত আহার আর নিয়ন্ত্রিত ব্যায়াম আপনাকে নীরোগ রাখতে পারে। সেই সঙ্গে মেদ কমিয়ে শারীরিক সৌন্দর্যও বৃদ্ধি করতে পারে। ঈদের আগে ওজন কমাতে চাইলে খাবার গ্রহণে যেমন সচেতন হতে হবে, অন্যদিকে ব্যায়ামও করতে হবে। তবে রোজা রাখলে ভারী ব্যায়াম করা যাবে না একদমই। করতে হবে হালকা ধরনের ব্যায়াম। 
প্রশিক্ষক মো. মনিরুজ্জামান এ সময়ের উপযোগী কিছু ব্যায়াম করার পরামর্শ দিলেন। ব্যায়ামের শুরুতেই খানিকটা দৌড়ে নিতে পারেন। শরীর উষ্ণ হলে করতে পারেন সাইক্লিং। দড়ি লাফানো খুব ভালো ব্যায়াম, করতে পারবেন বাড়িতেই।দ্রুত ওজন কমাতে বেঞ্চ বেলি দিন। অর্থাৎ বিছানায় চিত হয়ে শুয়ে দুই হাত সোজা রেখে উঠে মাথার ওপর দিয়ে নামিয়ে পায়ের বৃদ্ধাঙ্গুল স্পর্শ করুন শরীরের সামর্থ্য অনুযায়ী। হয়তো শুরুতেই আঙুল ছুঁতে পারবেন না, তবে চর্চা করতে থাকুন। তারপর আবার সোজা হয়ে দাঁড়িয়ে দুই হাত দুদিকে প্রসারিত করতে হবে। পর্যায়ক্রমে ডান হাত দিয়ে বাঁ পায়ের আঙুল এবং বাঁ হাত দিয়ে ডান পায়ের আঙুল স্পর্শ করুন। এভাবে নিয়মিত ব্যায়াম করে ঈদের আগেই খানিকটা ওজন কমাতে পারবেন।

খাওয়াদাওয়া
ওজন কমাতে খাদ্যতালিকা তৈরি ব্যক্তিভেদে ভিন্ন হয়। তাই ওজন কমাতে একটি সর্বজনীন খাদ্যতালিকা আমরা দেখে নিচ্ছি। খাদ্যতালিকাটি তৈরিতে সাহায্য করেছেন পুষ্টি ও পথ্যবিদ শামছুন্নাহার নাহিদ।

খাওয়া যাবে
রুটি, ডিমসিদ্ধ, অল্প তেলে রান্না সবজি,
পরিমাণ মতো ভাত অথবা রুটি, মাছ কিংবা মুরগির ঝোল, পাতলা ডাল, অল্প তেলে রান্না শাকসবজি, সালাদ।
এ ছাড়া ঘরে তৈরি খাবার, মুড়ি-মুড়কি ও টকজাতীয় ফল চাইলে খেতে পারেন।

খাওয়া যাবে না 
পরোটা, লুচি, বাটার টোস্ট, ফ্রেঞ্চ টোস্ট, ডিম ভাজি। 
পোলাও, তেহারি, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, ফ্রায়েড চিকেন, মাছ ভাজা, ঘন ডাল, ভাজি, তেল মাখানো ভর্তা।
এ ছাড়া তেলে ভাজা খাবার ও মিষ্টিজাতীয় ফল খাওয়া যাবে না।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ