ডায়াবেটিসের আয়ুর্বেদিক ওষুধ বন্ধ করছে যুক্তরাষ্ট্র
ডায়াবেটিসের চিকিত্সায় আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধের ব্যবহার বন্ধ করতে চলেছে যুক্তরাষ্ট্র।ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহূত আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধসহ বিভিন্ন বিকল্প চিকিৎসা-ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ (খাদ্য ও ওষুধ) বিভাগ।আইএএনএস জানিয়েছে, ডায়াবেটিসের বিকল্প ওষুধ বাজারজাত করছে এমন ১৫টি কোম্পানিকে বিভাগটি সম্প্রতি সতর্ক করে চিঠি দিয়েছে। বিভাগটি বলছে, যুক্তরাষ্ট্রে এসব ওষুধের বিক্রি অবৈধ।
দেশি-বিদেশি অনেক কোম্পানি ডায়াবেটিস কমানো, সারানো, নির্মূল ও প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়ে ডায়াবেটিস ও এ ধরনের রোগের ওষুধ বাজারজাত করছে। অনলাইনে ও খুচরা দোকানে দেদারসে চলছে এসব ওষুধের বিক্রি। এসব অবৈধ ওষুধের বিক্রি কীভাবে বন্ধ করা হবে, তা জানতে চেয়ে বিক্রেতাদের চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিভাগ।ক্রেতাদের সতর্ক করে খাদ্য ও ওষুধ বিভাগ জানিয়েছে, এসব ওষুধে ক্ষতিকর উপাদান থাকতে পারে, কখনো কখনো অনিরাপদ হতে পারে এবং চিকিত্সকদের পরামর্শ ছাড়া বিক্রি হয় বলে এগুলো দেহের ওপর স্থায়ী ও দীর্ঘমেয়াদি প্রভাব রাখতে পারে।
খাদ্য ও ওষুধ বিভাগ বলছে, অবৈধভাবে বিক্রীত অনেক ওষুধের গায়ে সাঁটানো লেবেলে লেখা থাকে সেগুলো ‘ডায়াবেটিস প্রতিরোধ করে ও সারিয়ে তোলে’ এবং ‘ডায়াবেটিস চিকিত্সায় ব্যবহূত ওষুধের বিকল্প’। বিভাগটি আরও জানিয়েছে, অবৈধ উপায়ে বিক্রি হওয়া ওষুধের একটি বড় অংশ হলো আয়ুর্বেদিক। এসব ওষুধের মোড়কের গায়ে লেখা থাকে ‘ভারতে আবিষ্কৃত আরোগ্যদায়ী পথ্য’ এবং দাবি করা হয় ওষুধগুলো ডায়াবেটিস প্রতিকার, নির্মূল ও প্রতিরোধ করতে পারে।
অবৈধভাবে বিক্রীত ওষুধে কারও কোনো ক্ষতি বা স্বাস্থ্যহানি হয়েছে, এমন অভিযোগ না মিললেও, খাদ্য ও ওষুধ বিভাগ বলছে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে কেউ যেন ক্ষতির সম্মুখীন না হয়, সেজন্য সতর্কতা হিসেবে এসব ওষুধের বিক্রি বন্ধের চেষ্টা করা হচ্ছে। এর আরেকটি কারণ হলো, এসব ওষুধ এখনো পরীক্ষিত নয়।
খাদ্য ও ওষুধ বিভাগের কমিশনার মারগারেট এ হ্যামবার্গ এক বিবৃতিতে আজ শুক্রবার বলেছেন, ‘ডায়াবেটিস হলো একটি দীর্ঘমেয়াদি জটিল রোগ। এ রোগের চিকিত্সায় কেবল খাদ্য ও ওষুধ বিভাগের অনুমোদিত ওষুধই ব্যবহার করা উচিত।’
বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। যুক্তরাষ্ট্রে গত চার বছরে এ রোগের ওষুধের বিক্রি এক হাজার ৪০০ কোটি ডলার থেকে বেড়ে দুই হাজার ২০০ কোটি ডলারে দাঁড়িয়েছে।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি