নিউইয়র্কে বাংলাদেশি টিভি চ্যানেল টিবিএন২৪’র লোগো উন্মোচন
|
স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
|
নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নতুন প্রজন্মের উপযোগী করে নিউইয়র্ক থেকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে টেলিভিশন চ্যানেল টিবিএন২৪। মূলধারার সঙ্গে বাঙালি কমিউনিটিকে আরও বেশি সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবে এই টেলিভিশন। বৃহস্পতিবার বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে হয়ে গেলো টোটাল ব্রডকাস্টিং নেটওয়ার্ক- টিবিএন২৪ এর লোগো উন্মোচন। একই সঙ্গে উদ্বোধন হলো টেলিভিশনটি আরও তিনটি বিশেষ সার্ভিস টিবিএন ওয়েদার, টিবিএন স্পোর্টস এবং টিবিএন অনলাইন। অনুষ্ঠানে টেলিভিশনের কর্তা ব্যক্তিরা এর ভবিষ্যত লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে নতুন প্রজন্মকে নিয়ে তাদের পরিকল্পনার কথা জানান। নিউইয়র্কে বাংলাদেশি সাংবাদিক ও সাংস্কৃতিক জগতের প্রায় সকলেই উপস্থিত ছিলেন এই আয়োজনে। চারটি লোগো উন্মোচন করেন প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, একুশে পদকজয়ী সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, একুশে পদক জয়ী নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা রিয়াজ আহমেদ। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের দ্বিতীয় প্রজন্ম এখন অনেকটাই গড়ে উঠেছে। এই প্রজন্মের জন্য কমিউনিটি কতটা প্রস্তুত সে প্রশ্ন বড় হয়ে উঠছে। দূরদেশে বাঙালি এই সন্তানরা নিজেদের সংস্কৃতি-কৃষ্টি কতটা মনে রাখবে, চর্চায় রাখবে সেটা উদ্বেগের বিষয়। এমনই একটি সময়ে নতুন প্রজন্মের জন্য সম্পূর্ণ বাংলাদেশি উদ্যোগে এমন একটি নতুন টেলিভিশন চ্যানেলের আত্মপ্রকাশ আশা জাগাতে পারে। তারা টোটাল ব্রডকাস্টিং নেটওয়ার্ককে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। টিবিএন২৪ যুক্তরাষ্ট্রে টোটাল কেবল নামের একটি প্রতিষ্ঠানের নতুন উদ্যোগ। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে এদেশের দর্শকের ঘরে ঘরে পৌঁছে দিতে টোটাল কেবল সাফল্যের সঙ্গে ভূমিকা রেখে আসছে। অনুষ্ঠানে টিবিএন’র সিইও আহমদুল বারোভূঁইয়া পুলক বলেন, আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করছি মাত্র। কাজটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। নতুন প্রজন্মের উপযোগী কনটেন্ট প্রস্তুত ও তা সম্প্রচারে টিবিএন’র অঙ্গীকারের কথা জানান এর নির্বাহী সম্পাদক হাসানুজ্জামান সাকী। তিনি বলেন, এটি একটি ইনফোটেইনমেন্ট চ্যানেল হবে। নতুন প্রজন্মকে বাংলা কৃষ্টি ও সংস্কৃতির প্রতি সম্পৃক্ত করে তুলতে কাজ করবে। চিফ টেকনিক্যাল অফিসার হাবিব রহমান বলেন, এই দেশে বাংলাদেশি নতুন প্রজন্মের দেশের প্রতিও যে একটি দায়িত্ব রয়েছে তা আমরা বার বার মনে করিয়ে দিতে চাই। আহমদুল বারোভূঁইয়া আরও জানান, টিবিএন ওয়েদার ও টিবিএন স্পোর্টসের পাশাপাশি টিবিএন সিনেমা ও টিবিএন মিউজিক নামেও দুটি চ্যানেল শিগগিরই আনুষ্ঠানিক সম্প্রচারে আসবে। নিউইয়র্কে সাংবাদিক নেতারা নতুন এই উদ্যোগকে স্বাগত জানান। তারা নতুন টেলিভিশন চ্যানেলটি গতানুগতিকতার বাইরে গিয়ে দর্শকদের তথ্য-বিনোদন দিতে পারবে বলে আশা প্রকাশ করেন। তারা চ্যানেলটিতে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত থাকবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
