Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সর্বোচ্চ রেজুলেশনযুক্ত গুগলের ট্যাবলেট

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: July 26, 2013 | 5:04 PM

নতুন ট্যাবলেট নেক্সাস ৭কাজী আলম : নতুন ট্যাবলেট নেক্সাস ৭বর্তমানে প্রযুক্তি বাজারে থাকা ট্যাবলেট কম্পিউটারগুলোর চেয়ে সর্বোচ্চ রেজুলেশন যুক্ত নতুন ট্যাবলেট এনেছে গুগল। নেক্সাস ৭ নামের এ ট্যাবলেট সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়। ৭ ইঞ্চি এলসিডি আইপিএস পর্দার ট্যাবলেটটির রেজুলেশন ১৯২০*১২০০, যার প্রতি ইঞ্চি পিক্সেল ৩২৩। চতুর্থ প্রজন্মের সুবিধাযুক্ত নেক্সাস ৭ অ্যাপলের রেটিনা পর্দার আইপ্যাডের চেয়ে উন্নত বলে দাবি করেছে গুগল। এর আগে নেক্সাস ৭ নামের প্রথম অ্যান্ড্রয়েডচালিত ট্যাবলেট বাজারে এনে আলোড়ন সৃষ্টি করেছিল গুগল। এর এক বছরের মধ্যেই দ্বিতীয় প্রজন্মের নেক্সাস ৭ অবমুক্ত করল প্রতিষ্ঠানটি। গত মে মাসের আই/ও সম্মেলনে ট্যাবলেটটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছিল। নাম একই রেখে দাম এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে পরিবর্তন এনেছে গুগল। নতুন নেক্সাস ৭-এ রয়েছে ১.৫ গিগাহার্জ কোয়ালকম স্ন্যাপড্রাগন এস৪ ৮০৬৪ প্রসেসর, অ্যাড্রিনো ৩২০ গ্রাফিকস প্রসেসিং ইউনিট, ২ গিগাবাইট র‌্যাম, ১০ ঘণ্টা ব্যাটারি লাইফ, সামনের ক্যামেরা এবং পেছনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ৪.৩ জেলি বিন সংস্করণ চলবে এ ট্যাবলেটে। নানা সুবিধা নেক্সাস ৭ ১৬ গিগাবাইট এলটিই মডেলের দাম ২২৯ ডলার। এ ছাড়া ৩২ গিগাবাইটেরটি পাওয়া যাবে ২৬৯ ডলারে। চলতি মাসের শেষের দিক থেকেই যুক্তরাষ্ট্রের ক্রেতারা কিনতে পারবেন ট্যাবলেটটি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্য, জার্মানি, জাপান, স্পেন, ফ্রান্সসহ অন্যান্য দেশেও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পাওয়া যাবে নতুন যন্ত্রটি।
—দ্য টেলিগ্রাফ অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV