Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

কঠোর অবস্থানে ১২ রিপাবলিকান : ওবামার স্বাস্থ্যসেবা রোধে সরকার অচলের হুমকি

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: July 26, 2013 | 5:10 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বহুল আলোচিত স্বাস্থ্যসেবা নীতি বাস্তবায়নে তহবিল সরবরাহ বন্ধ করা না হলে সরকার অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন বিরোধী রিপাবলিকান দলের নেতারা। রক্ষণশীলদের তীব্র বিরোধিতা সত্ত্বেও প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক স্বাস্থ্যসেবা-ব্যবস্থা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। ওবামা সরকার অচলের হুমকি দিয়েছেন ১২ জন রিপাবলিকান সিনেটর। তাঁদের মধ্যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মার্কো রুবিও ও র‌্যান্ড পলও রয়েছেন। রিপাবলিকানদের দাবি, দেশের ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জন্য এই স্বাস্থ্যসেবা নীতি হবে খুবই ব্যয়বহুল। তবে সাধারণ মানুষের মধ্যে সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দেওয়াই ওবামার এ কর্মসূচির লক্ষ্য। এটি এ পর্যন্ত তাঁর শাসনামলের সবচেয়ে বড় অভ্যন্তরীণ আইনি উদ্যোগ। যুক্তরাষ্ট্রের চলতি অর্থবছরের বাজেটের সময়সীমা ছয় মাস বাড়াতে হচ্ছে। ২০১৪ সালের অর্থবছর শুরু হচ্ছে ১ অক্টোবর। রিপাবলিকান দলের বেশি রক্ষণশীল সিনেটররা এটাকেই সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন। কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হ্যারি রিডের কাছে পাঠানো এক চিঠিতে ওই রিপাবলিকান সিনেটররা বলেছেন, ‘আমরা মনে করি, বিপর্যয় এড়ানোর একমাত্র উপায় হচ্ছে ওবামাকেয়ার বাতিল করা এবং আমাদের স্বাস্থ্যসেবা-ব্যবস্থা সংস্কারে খুবই যুক্তিসম্মত ও বাস্তবসম্মত একটি পদক্ষেপ নেওয়া।’ তাঁরা বলেন, ‘আমরা এমন কোনো পদক্ষেপের প্রতি সমর্থন জানাতে পারি না, যেখানে কিনা ওবামার স্বাস্থ্যসেবা নীতি বাস্তবায়নে কিংবা কার্যকরে আরও তহবিলের প্রয়োজন পড়বে।’ রিপাবলিকান দলের এই সিনেটরদের নেতৃত্ব দিচ্ছেন ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটর মাইক লি। সিনেটর রিচার্ড বুর বলেন, ‘বারাক ওবামা যত দিন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন, তত দিন তাঁর স্বাস্থ্যসেবা বিলটিও আইন হিসেবে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে। জনগণের ওপর এই আইনের প্রয়োগ ঠেকাতে আমাদের সম্ভাব্য সবকিছু করতে হবে। আর এটা করতে সেপ্টেম্বরই হচ্ছে আমাদের জন্য শেষ সুযোগ।’ এএফপি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV