Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলে সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন, রান্নাঘরে মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক পঠিত: 48 বার

প্রকাশিত: July 27, 2013 | 2:29 PM

একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজহাতে পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র প্রবাসী জয়ের জন্মদিন শনিবার। এবারের জন্মদিন মায়ের সরকারি বাড়ি গণভবনে ঘরোয়া পরিবেশে উদযাপন করছেন তিনি। জয়ের ফেইসবুক পাতায় সন্ধ্যা সোয়া ৬টার দিকে তোলা একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী রান্নাঘরে রান্না করছেন। তিনি একহাতে কাঠের খুন্তি দিয়ে একটি পাতিলে মাংস নাড়ছেন, অন্যহাতে ওই পাতিলের আরেকটি অংশ ধরে রেখেছেন।সাদা শাড়ির ওপর একটি রান্নার অ্যাপ্রোন গায়ে জড়ানো প্রধানমন্ত্রী খোঁপা করা চুল আটকে রেখেছেন দুটি ক্লিপ দিয়ে।

07272013007_SHEIKH_HASINAছবির ক্যাপশনে জয় লিখেছেন, প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যত পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা। মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও মেয়ে এবং বোন সায়মা হোসেন পুতুলের সঙ্গে ৪২তম জন্মদিন পালন করছেন জয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের, বিজয়ের পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীপুত্র জয় নিজের ‘অফিসিয়াল’ ফেইসবুক পাতা চালু করেছেন এবং তাতে সবাইকে ধন্যবাদও জানিয়েছেন।

জয় বলেছেন, দেশে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন সত্যিই চমৎকার। স্ত্রী, মেয়ে এবং বোন ও ভাগ্নিরা সঙ্গে থাকলেও খালা শেখ রেহানা ও খালাত ভাই-বোনের অভাব বোধ করছেন বলেও জানিয়েছেন জয়।

ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন জয়

ঘরোয়াভাবে গণভবনে জন্মদিন পালন করেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম সবুর টুলু দুর্ঘটনায় নিহত হওয়ার কারণে জন্মদিনে ঘটা না করার কথা জানান জয়। 

07272013010_HASINA_JOYপ্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও বোন সায়মা হোসেন পুতুলের সঙ্গে ৪২তম জš§দিন পালন করেন সজীব ওয়াজেদ জয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের। বিজয়ের পর তার নাম রাখেন নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীপুত্র জয় নিজের ‘অফিসিয়াল’ ফেইসবুক পাতা চালু করেছেন এবং তাতে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। জয় বলেছেন, দেশে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে জš§দিন উদযাপন সত্যিই চমৎকার। স্ত্রী, মেয়ে এবং বোন ও ভাগ্নিরা সঙ্গে থাকলেও খালা শেখ রেহানা ও খালাত ভাই বোনের অভাব বোধ করছেন বলেও জানান জয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ