Monday, 26 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

কাবা তাওয়াফ করা এখন আরও সহজ

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 27, 2013 | 2:58 PM

ডেস্ক: চলাচলে অক্ষম ও প্রবীণদের জন্য পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা এখন আরও সহজ হয়ে গেছে। কাবা ঘরের চারদিকে নির্মাণ করা হয়েছে মাতাফ ব্রিজ। তার ওপর দিয়ে কোন হুড়োহুড়ি ছাড়াই এমন মুসলিম নর-নারী পবিত্র কাবা শরীফকে তাওয়াফ করতে পারছেন। সৌদি আরব টেলিভিশনে দেখা গেছে ওই ব্রিজের ওপর দিয়ে বিপুল সংখ্যক চলাচলে অক্ষম ও প্রবীণ কাবা শরীফ তাওয়াফ করছেন। সমতলে কাবা ঘরের চারদিকে এখন ভয়াবহ ভিড়। উমরাহ করতে যাওয়া নারী-পুরুষের উপচে পড়া ভিড় সেখানে। প্রতিটি মুহূর্ত কাবা ঘরকে তাওয়াফ করছেন অগণিত মানুষ। তাদের ভিড়ে চলাচলে অক্ষম ও প্রবীণদের কাবা ঘরকে তাওয়াফ করা বলা যায় অসম্ভব ব্যাপার। এমন অবস্থায় এসব মানুষের জন্য চমৎকার এক উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। বৃহস্পতিবার পবিত্র দু’মসজিদের রক্ষক বাদশাহ আবদুল্লাহর নির্দেশে পবিত্র দুই মসজিদবিষয়ক প্রেসিডেন্ট শেখ আবদুল রহমান আল সাউদি অস্থায়ীভাবে খুলে দেন মাতাফ ব্রিজ। এ সময় তিনি বলেন, তারা পরীক্ষামূলকভাবে খুলে দিয়েছেন ওই ব্রিজ। গতকাল থেকে তা পুরোদমে চালু হওয়ার কথা। এই মাতাফ ব্রিজের প্রস্থ ১২ মিটার ও উচ্চতা ১৩ মিটার। এক ঘণ্টায় এ ব্রিজের ওপর দিয়ে ১৭০০ হুইল চেয়ার চলাচল করানো যাবে। তিনি বলেন, পরে আরও একটি লেভেল উন্মুক্ত করে দেয়া হবে। সেই লেভেলের সঙ্গে পবিত্র গ্রান্ড মসজিদের প্রথম তলার সঙ্গে সংযুক্ত করা হবে। এই সংযুক্তি কাজ শেষ না হওয়া পর্যন্ত মাতাফ ব্রিজ ব্যবহার করবেন চলাচলে অক্ষম ও প্রবীণ মুসল্লিরা। ১৫ই নভেম্বর শুরু হয় এই সমপ্রসারণ কাজ। হজ ও উমরাহ হজ করতে যাওয়া মুসলমানদের হজ ও উমরাহ সহজ করার জন্য বাদশা আবদুল্লাহর নির্দেশের পর এ কাজ শুরু হয়। পুরো প্রকল্প শেষ হলে প্রতি ঘণ্টায় এক লাখ ৫ হাজার মানুষ হজ বা উমরাহ পালন করতে পারবেন এই প্রকল্প ব্যবহার করে।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ