Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

হৃৎপিণ্ড ছাড়া দুই বছর বেঁচে থাকার রেকর্ড

অনলাইন ডেস্ক পঠিত: 32 বার

প্রকাশিত: July 28, 2013 | 3:40 PM

ডেস্ক: বৃটেনের এক ব্যক্তি হৃৎপিণ্ড ছাড়া দুই বছর বেঁচে থাকার রেকর্ড গড়েছেন। এ দুই বছর তিনি শরীরের বাইরে স্থাপিত একটি ব্লাড পাম্পের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের কাজ চালিয়েছেন। দ্য সানডে টাইমস জানিয়েছে, ৪২ বছর বয়সী ম্যাথিউ গ্রিন নামের ফার্মাসিউটিক্যাল কনসালট্যান্ট গত মাসের শেষের দিকে একজন হৃৎপিণ্ড দাতা পেয়েছেন। ক্যাম্ব্রিশায়োরের পপওয়ার্থ হসপিটালে সফলভাবে হৃৎপিণ্ডটি প্রতিস্থাপনের কাজও সম্পন্ন হয়েছে। গ্রিন এখনও হসপিটালেই রয়েছেন। তবে ডাক্তাররা আশা করছেন তিনি দ্রুতই বাড়িতে ফিরে যেতে পারবেন। হৃৎপিণ্ড প্রতিস্থাপনের পর গ্রিন বলেছেন, আমি নিজেকে অসম্ভব রকম সৌভাগ্যবান মনে করি। কারণ হৃৎপিণ্ড প্রতিস্থাপনের মাধ্যমে আমি এবার জীবনের তৃতীয় পর্যায়ে প্রবেশ করার সুযোগ পেয়েছি। ২০১১ সালের জুলাই মাসে গ্রিনের হৃৎপিণ্ডের দুটি চেম্বারই কার্ডিয়োমায়োপ্যাথি নামক সমস্যার কারণে অকার্যকর হয়ে গিয়েছিল। এরপর পরীক্ষামূলকভাবে হসপিটালে তার হৃৎপিণ্ডকে সরিয়ে শরীরের বাইরে একটি ব্লাডপাম্পের সঙ্গে রক্তপ্রবাহী শিরাগুলোকে সংযুক্ত করে দেয়া হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে একটি ট্রলিতে রাখা বড় ধরনের পাম্পের মাধ্যমেই তার হৃৎপিণ্ডের কার্যক্রম চালানো হচ্ছিল। এভাবে তিনি ব্যাটারির সাহায্যে মাঝেমধ্যে তিন ঘণ্টার জন্য বাড়ির বাইরেও যাওয়ার সুযোগ পেতেন। তবে তাকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল এর কৃত্রিক এ পাম্পের ওপর তিনি দুই বছরের বেশি সময় নির্ভর করতে পারবেন না। কারণ এতে মারাত্মক রকমের রক্ত জমাট বাঁধার ঝুঁকি রয়েছে। ছয় ফিট তিন ইঞ্চির উচ্চতায় গ্রিনের জন্য উপযুক্ত একটি হৃৎপিণ্ড খুবই জরুরি হয়ে দেখা দিয়েছিল। অবশেষে দুই বছরের শেষদিকে এসে গত মাসে একটি উপযুক্ত হৃৎপিণ্ড পাওয়া যায়।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV