Monday, 15 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

মনের খবর জানাবে এক্স-রে!

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: July 28, 2013 | 3:49 PM

 

হয়তো গাছ থেকে পড়ে ছোট্ট বিল্টুর পা ভেঙে গেছে। কিংবা সিঁড়ি দিয়ে উঠতে যেয়ে হয়তো দুর্ঘটনাক্রমে হাত ভেঙেছেন বাড়ির প্রবীণ ব্যক্তিটি। এসব ক্ষেত্রে খুব সহজেই এক্স-রে করে ভাঙা হাত বা পায়ের খবর জেনে নেন ডাক্তার। কিন্তু শরীরের কোনো হাড় না ভেঙে যদি কারও মনটাই ভেঙে যায় তাহলে তা তো আর এক্স-রে’তে ধরা পড়ে না। আর তাই এসব ক্ষেত্রে নানারকম তথ্য আর অনুমানের ওপরই নির্ভর করতে হয় মনের ডাক্তারদের। তবে এবার হেপটারেস থেরাপিউটিক্স নামের একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার একদল বিজ্ঞানী কিন্তু মনের এক্স-রে করার সম্ভাবনাও জাগিয়ে তুলেছেন। তাদের দাবি, তাদের এই গবেষণা পুরো মাত্রায় আলোর মুখ দেখলে সেটি অনেকটা এক্স-রে মেশিনের মতো করেই জানিয়ে দেবে মানসিক চাপ, উদ্বেগ আর অবসাদের খবর। দীর্ঘদিন ধরে মানব মস্তিস্কের গঠন এবং তার উপর বিভিন্ন ঔষধের প্রভাব সংক্রান্ত গবেষণা করতে যেয়ে এই বিজ্ঞানীরা দেখেছেন, প্রোটিন কম্পোনেন্ট সিআরএফওয়ান পিটুইটারি থেকে হরমোন ক্ষরণ করায় যার ফলে দীর্ঘ সময় ধরে অবসাদে ভোগে মানুষ। আর এই হরেমানগুলোর ক্ষরণকে প্রভাবিত করে মস্তিষ্কের হাপোথ্যালামাসে বিশেষ অনুর উপস্থিতি। এ ক্ষেত্রে সিআরএফওয়ানের গঠন বুঝতে পারলেই সেটি একজন মানুষের মানসিক অবস্থা বা তার অবসাদের কারণ জানা সম্ভব হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এ লক্ষ্যে তারা ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে ডায়মন্ড লাইট সোর্স নামে একটি অনুঘটক ব্যবহার করে সফল হয়েছেন। এতে এক্স-রে প্রযুক্তির আদলে ছোট কিছু অণুকে মস্তিস্কের সংবেদনশীল সূক্ষ্ম অঞ্চলে প্রবেশ করানো হয়। আর এই অণুটিই বিজ্ঞানীদের জানিয়ে দেয় সিআরএফওয়ানের গঠন ও সেখানে চলতে থাকা ক্রিয়া-বিক্রিয়া সম্পর্কে। এভাবে মস্তিষ্কের একেবারে অন্দরমহলে প্রবেশ করে অবসাদের কারণ উদঘাটনের পাশাপাশি ভবিষ্যতে যেন এই প্রেটিন উপাদানটিকে নিস্ক্রিয় করে মানুষের অবসাদবোধটিকেও দূর করা যায় সে বিষয়েও নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হেপটারেস থেরাপিউটিক্সের এই বিজ্ঞানীরা।ইত্তেফাক 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV